Logo
Logo
×

Advertisement

খবর

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ চালু হয়েছে। মেরামতের কাজ শেষ হওয়ায় বন্ধের ৭৬ ঘণ্টা পর টার্মিনালটি শনিবার দুপুর সাড়ে ১২টায় চালু হয়েছে। এখন চাহিদামতো গ্যাস সরবরাহ দিচ্ছে সামিটের টার্মিনাল। পেট্রোবাংলা সূত্র এই তথ্য জানিয়েছে।

বাৎসরিক মেরামতের কাজ করতে ৪ নভেম্বর ৮০ ঘণ্টার জন্য বন্ধ হয়েছিল সামিটের এই টার্মিনাল। কিন্তু ৭৬ ঘণ্টার মধ্যে সেই মেরামতের কাজ শেষ হয়েছে। এই সময়ে অন্যটি অর্থাৎ এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে সর্বোচ্চ গ্যাস সরবরাহ দেওয়া হয়।

তবুও সারা দেশে গ্যাস সরবরাহ অনেক কমে যায়। সাধারণত দেশের দুটি টার্মিনাল দিয়ে দৈনিক ১০ কোটি ঘনফুটের মতো এলএনজি সরবরাহ করা হয়। সামিটের টার্মিনাল বন্ধ থাকার কারণে এই সরবরাহ ৬ কোটিতে নেমে আসে। এ কারণে কয়েকদিন দেশের বিভিন্ন জায়গায় গ্যাস সংকট দেখা দিয়েছিল।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সামিট আপাতত শনিবার তার মজুত থেকে রিগ্যাসিফিকেশন করে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ দিয়েছে। আজ রোববার সামিটের টার্মিনালে একটি কার্গো (জাহাজ) এসটিএস (শিপ টু শিপ) হওয়ার কথা। সেটি হলে গ্যাস সরবরাহ হয়তো আরও বাড়বে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম