Logo
Logo
×

Advertisement

খবর

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে ২ প্রাণহানি * আরও চার জেলায় সড়কে ঝরল ৬ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রীসহ চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য। চট্টগ্রামের সাতকানিয়ায় শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন। আরও চার জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ছয়জনের। তাদের মধ্যে ফেনীর দাগনভূঞায় দুজন, চট্টগ্রামের সীতাকুণ্ডে দুজন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্র ও লালমনিরহাটের আদিতমারীতে মাদ্রাসাছাত্র রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

জামালপুর : নিহতরা হলেন-জামালপুরের ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোরশেদ আলম, তার স্ত্রী ইকরামা ও শিশুকন্যা রিফা এবং মেলান্দহ পৌরসভার বরকত আলী ভূঁইয়ার ছেলে মোটরসাইকেল আরোহী শওকত আলী লিখন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের বৈঠামারী বুরুঙ্গা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মেলান্দহ থেকে একটি অটোরিকশা জামালপুরের দিকে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক অটোরিকশাকে এবং একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে শওকত হাসান লিখন মারা যান। মেলান্দহ থানার ওসি মাহমুদুল হক জানান, পুলিশ হতাহতদের উদ্ধার এবং চালক ও ট্রাকটি আটক করেছে।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) ও সাতকানিয়া (চট্টগ্রাম) : নিহতরা হলেন-কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রভাষক সোহানা আফরোজ এবং একই মাদ্রাসার প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল। দুর্ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হন। শনিবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দুজন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

দাগনভূঞা (ফেনী) : দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহতরা হলেন-দাগনভূঞা পৌরসভার উত্তর শ্রীধরপুর এলাকার ওবায়দুল হকের ছেলে আবদুল মতিন ও দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের প্রবাসী সেলিমের ছেলে মুহিদ। শুক্রবার দাগনভূঞার বসুরহাট রোডের বড় দোকানঘর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় নিহতরা হলেন- রংপুরের মাহিগঞ্জ থানার নাছনিয়া এলাকার বাসিন্দা ট্রাকচালক ছালেহ আহম্মেদ সেলিম ও তার সহকারী সোহরাব। শনিবার সকালে সীতাকুণ্ডের পন্থিছিলা বড়ুয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : মাটিবাহী ট্রাকচাপায় নিহত মেহেদী হাসান রিহাম কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের মহিউদ্দিনের ছেলে। শনিবার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর-ইসলামনগর সড়কে দুর্ঘটনাটি ঘটে।

কালীগঞ্জ (লালমনিরহাট) : ট্রাক ও যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষে নিহত হাবিবুর রহমান আদিতমারী উপজেলার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে। শনিবার আদিতমারীর খাতাপাড়া মাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

জামালপুরে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

ঘাটাইলে লোকালয়ে বাঘ আতঙ্ক

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

সামিটের টার্মিনাল চালু, চাহিদামতো গ্যাস সরবরাহ

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

‘পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের খবরে সরানো হলো লাশ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম