Logo
Logo
×

Advertisement

খবর

গোসাইরহাটে কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের নবীনবরণ অনুষ্ঠানের কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, কনসার্ট চলাকালে উপস্থিত কয়েকজন ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। ৫ নভেম্বর রাতে কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজন ও কনসার্টে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। কনসার্টে উপস্থিত কয়েকজন দর্শকের দাবি, অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চের সামনে থেকে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। তাদের ভাষ্য, তারা নিজেরা ওই সময় কনসার্টে উপস্থিত ছিলেন এবং সরাসরি এসব স্লোগান শুনেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ-সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। কলেজের অধ্যক্ষ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ আল মামুনের মোবাইলে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, আমরা ভিডিওটি দেখছি। বিষয়টি তদন্ত করছি। ভিডিওটি সাম্প্রতিক সময়ের কি না, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

বিএনপির দুপক্ষের সংঘর্ষ কসবায় ১০ ইউনিয়নে সড়ক অবরোধ

কসবায় ১০ ইউনিয়নে সড়ক অবরোধ

গোসাইরহাটে কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

গোসাইরহাটে কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

ডেঙ্গুর ভয়াবহতা : বড় ছেলে মৃত, ছোটটি লাইফ সাপোর্টে

ডেঙ্গুর ভয়াবহতা : বড় ছেলে মৃত, ছোটটি লাইফ সাপোর্টে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম