Logo
Logo
×

Advertisement

খবর

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

ছাত্রদল নেতাসহ সড়কে ঝরল আরও ৯ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের নান্দাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ছয়জন। শনিবার রাতে উপজেলার কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুর নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় আট স্থানে ঝরেছে আরও ৯ প্রাণ। তাদের মধ্যে কক্সবাজারে দুজন, হবিগঞ্জে দুই যাত্রী, শেরপুরে যুবক, ঝালকাঠিতে শিশু, কুড়িগ্রামে ব্যবসায়ী, লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা, নীলফামারীতে বৃদ্ধ এবং ফরিদপুরে বাইক আরোহী রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

ময়মনসিংহ : নিহতরা হলেন-নেত্রকোনা সদর উপজেলার বটতলা গ্রামের আব্দুল জলিলের দুই ছেলে ইকবাল হাসান রানা ও হারুন অর রশিদ এবং একই উপজেলার মল্লিকপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির। পিকআপটি কয়েকজন পোশাককর্মী নিয়ে নেত্রকোনা থেকে কানুরামপুর-ত্রিশাল সড়ক দিয়ে গাজিপুর যাচ্ছিল। বাহাদুর নগর এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইকবাল হাসান রানা ও হারুন অর রশিদ মারা যান। গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন সাব্বিরের মৃত্যু হয়।

চকরিয়া (কক্সবাজার) : কক্সবাজারের চকরিয়া উপজেলায় পিকআপ-টমটমের সংঘর্ষে শিশু আরহামের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরহামের মা-বোন ও খালাসহ আরও চারজন আহত হয়েছেন। একই মহাসড়কে পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী মাহবুবুর রহমান। নিহত আরহাম উত্তর হারবাংয়ের গয়ালমারা এলাকার বোরহান উদ্দিনের ছেলে এবং মাহবুবুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ এলাকার আবুল খায়েরের ছেলে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জ উপজেলায় অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। পানিউমদা ইউনিয়নের বড়চর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-যুবক সাইদুর রহমান ও শিশু গিরিজ পাল। সাইদুর নবীগঞ্জ সদর ইউনিয়নের জাহিদপুর গ্রামের কুরুশ আলীর ছেলে। গিরিজ বাহুবল উপজেলার কল্যাণপুর গ্রামের গোবিন্দ পালের ছেলে। শনিবার সন্ধ্যায় তারা দুর্ঘটনার শিকার হয়।

শেরপুর : ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উলটে যুবক হোসাইন আলমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত হোসাইন উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে।

রাজাপুর (ঝালকাঠি) : রাজাপুরে টমটমের ধাক্কায় শিশু শিফাত হাওলাদারের মৃত্যু হয়েছে। রোববার বিকালে রাজাপুর-ভাণ্ডারিয়া মহাসড়কের সমবায় আবাসন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে। শিফাত উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আব্দুর নুর হাওলাদারের ছেলে।

রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী আব্দুল আজিজের মৃত্যু হয়েছে। রোববার সকালে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ উপজেলার নাজিমখান ইউনিয়নের রতিরাম পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের সোনালুরকুটি বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। তিনি নাজিমখান ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব আলীর বাবা।

লক্ষ্মীপুর : চন্দ্রগঞ্জে মোটরসাইকেলে পিকআপের ধাক্কায় ছাত্রদল নেতা মাহিদুল ইসলাম শাওনের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন চৌপল্লী কালী দাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই বিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উত্তর জয়পুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আজিম মাস্টার বাড়ির মো. মাসুদের ছেলে।

জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় ট্রাক-অটোভ্যানের সংঘর্ষে বৃদ্ধ ললিত চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে। নিহত ললিত চন্দ্র রায় খারিজা গোলনা ঝাউপাড়া এলাকার মৃত মটরু রায়ের ছেলে। রোববার উপজেলার গোলনা ইউনিয়নের ডোমার-ডিমলা মহাসড়কের খারিজা গোলনা দিঘিরপাড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় মোটরসাইকেল-বাস সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কপিল মণ্ডল নিহত হয়েছেন। রোববার ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঘারদিয়া গ্কারামের কালিপদ মণ্ডলের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই ভাইসহ নিহত ৩

বিএনপির দুপক্ষের সংঘর্ষ কসবায় ১০ ইউনিয়নে সড়ক অবরোধ

কসবায় ১০ ইউনিয়নে সড়ক অবরোধ

গোসাইরহাটে কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

গোসাইরহাটে কনসার্টে ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান

ডেঙ্গুর ভয়াবহতা : বড় ছেলে মৃত, ছোটটি লাইফ সাপোর্টে

ডেঙ্গুর ভয়াবহতা : বড় ছেলে মৃত, ছোটটি লাইফ সাপোর্টে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম