Logo
Logo
×

Advertisement

খবর

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনা মহানগরীর খালিশপুরে অন্য এক মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধের জেরে প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। তরুণীর নাম ববি আক্তার। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টায় নগরীর আলমনগর বাজারসংলগ্ন পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না (১৯)। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। তার বাবার নাম নজরুল ইসলাম। ববি আক্তার (১৯) একই প্রতিষ্ঠানের সিভিল বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তিনি নগরীর সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনিক ও ববির মধ্যে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে সোমবার সকালে আলমনগর বাজারের নিকটবর্তী পালপাড়া এলাকায় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ববি বাসায় ব্যবহৃত ছোট একটি ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন। এতে তিনি আহত হন।

খালিশপুর থানার ওসি শাহজাহান আহমেদ জানান, অনিক ও ববি দুজনই খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়েছিল। ববি কিছুটা মানসিক সমস্যায় ভুগছেন এবং একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন বলেও জানান তিনি। তবে ছুরিকাঘাতে অনিক গুরুতর আহত হননি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উলটে নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে বাস উলটে নারীসহ নিহত ৩

২ লাখ টাকা দাবি খুলনার সাবেক সিভিল সার্জেনকে গুলির হুমকি

খুলনার সাবেক সিভিল সার্জেনকে গুলির হুমকি

সাজেকে বাড়ির সামনে চাকমা নারীকে গুলি

সাজেকে বাড়ির সামনে চাকমা নারীকে গুলি

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম