Logo
Logo
×

Advertisement

খবর

লক্ষ্মীপুরে বাস উলটে নারীসহ নিহত ৩

আরও আট জেলায় মুক্তিযোদ্ধাসহ ৯ প্রাণহানি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বেপরোয়া গতির যাত্রীবাহী বাস উলটে ৩ জন নিহত হয়েছেন। জেলায় পৃথক আরেক সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ মারা গেছেন। আরও আট জেলায় সড়কে প্রাণ গেছে ৯ জনের। তাদের মধ্যে নওগাঁর নিয়ামতপুরে দুই মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জে কলেজছাত্র, চট্টগ্রামে বাসচালকের সহকারী, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কলেজছাত্রী, কুড়িগ্রামের রাজারহাটে একজন, খাগড়াছড়িতে যুব উন্নয়ন কর্মকর্তা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুক্তিযোদ্ধা কমান্ডার ও রংপুরের বদরগঞ্জে ব্যবসায়ী রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

লক্ষ্মীপুর : নিহতরা হলেন-চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের বাবুল ও রামগতি উপজেলার আশিক। দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন আহত হন। সোমবার চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা এলাকায় লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী থেকে লক্ষ্মীপুর যাওয়ার পথে ঘটনাস্থলে নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহণের একটি যাত্রীবাহী বাস উলটে পড়ে। এতে ১৮ জন হতাহত হন। আহত আব্দুর রহমান জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা নিষেধ করা শর্তেও তিনি গতি থামাননি। এতে বাস উলটে পড়ে।

এদিকে একইদিন চন্দ্রগঞ্জে সড়ক পার হতে গিয়ে পানিবাহী গাড়ির ধাক্কায় বৃদ্ধ ইউছুফ খান নিহত হয়েছেন। তিনি উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চরচামিতা পাঠান বাড়ির বাসিন্দা। বিকালে উপজেলার বটতলী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিয়ামতপুর (নওগাঁ) : দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহতরা হলেন-উপজেলার মুশিন্দা শালবাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে হাবিবুর রহমান এবং শাংগৈল গ্রামের মৃত মনির প্রধানের ছেলে নুরুল ইসলাম। সোমবার নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ : প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত সারজিল সিকদার গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়া এলাকার শাহ আলম সিকদারের ছেলে। সারজিল গোপালগঞ্জ সরকারি কলেজের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন। রোববার রাতে গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়কের গোবরা মাদ্রাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

চট্টগ্রাম : চট্টগ্রামে পোশাক শ্রমিকদের বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে নিহত আলমগীর ওই বাসের হেলপার ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। সোমবার পতেঙ্গার সি-বিচ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) : মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত সুমাইয়া আক্তার নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার রুয়াচালা গ্রামের বাসিন্দা।

খাগড়াছড়ি : মোটরসাইকেলে বেপরোয়া পিকআপের ধাক্কায় নিহত নিরুপন চাকমা দীঘিনালা উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন। সোমবার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় ঘটনাটি ঘটে।

রাজারহাট (কুড়িগ্রাম) : মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত মজিদ আলী নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ এলাকার বাসিন্দা। সোমবার কুড়িগ্রাম-রাজারহাট সড়কের টগরাইহাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) : মোটরসাইকেল-পাওয়ার টিলার ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত মুক্তিযোদ্ধা কমান্ডার জালালউদ্দিন ভোলাহাট উপজেলার ঘাইবাড়ি গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে। সোমবার রহনপুর-ভোলাহাট আন্তঃউপজেলা সড়কের মিনিবাজারে দুর্ঘটনাটি ঘটে।

রংপুর : গরুবাহী নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ায় নিহত দিজেন্দ্র চন্দ্র দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বটপাড়া গ্রামের বাসিন্দা। রংপুরের বদরগঞ্জ পৌরশহরের জামুবাড়ি পকিহানা রোডে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উলটে নারীসহ নিহত ৩

লক্ষ্মীপুরে বাস উলটে নারীসহ নিহত ৩

২ লাখ টাকা দাবি খুলনার সাবেক সিভিল সার্জেনকে গুলির হুমকি

খুলনার সাবেক সিভিল সার্জেনকে গুলির হুমকি

সাজেকে বাড়ির সামনে চাকমা নারীকে গুলি

সাজেকে বাড়ির সামনে চাকমা নারীকে গুলি

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম