Logo
Logo
×

Advertisement

খবর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর

সুলতানগঞ্জ হাটে খাজনা আদায়ে স্বস্তি

Icon

তানভীর আলম, বগুড়া

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অবশেষে স্বস্তি ফিরেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাট বগুড়ার দুপচাঁচিয়ার ধাপ সুলতানগঞ্জ হাটে। দীর্ঘদিনের রাজনৈতিক সিন্ডিকেটের দৌরাত্ম্য, রসিদ ছাড়া অতিরিক্ত অর্থ এবং খাস আদায়ের নামে চলমান বেপরোয়া চাঁদাবাজির সংবাদ যুগান্তরে প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। বিশেষ করে স্থানীয় সংসদ-সদস্য আব্দুল মুহিত তালুকদারের কঠোর নির্দেশনা এবং প্রশাসনের সরাসরি হস্তক্ষেপে মাত্র কয়েকদিনের ব্যবধানে হাটের চিত্র পুরো পালটে গেছে, ফিরে এসেছে শৃঙ্খলা।

সরেজমিন হাট ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের সমাগমে মুখরিত হাটে এখন চাঁদাবাজদের আর কোনো উৎপাত নেই। সরকার নির্ধারিত খাজনা ১ লাখ টাকার ওপরে গরুপ্রতি ৮০০ টাকা এবং ছাগল-ভেড়াপ্রতি ২৫০ টাকা রসিদের মাধ্যমে নেওয়া হচ্ছে। হাটে গরু কিনতে আসা ক্রেতা বাইতুল মোকাররম হোসেন এবং আজিজার রহমান জানান, আগে যেখানে রসিদ ছাড়াই অতিরিক্ত এক হাজার থেকে ১২শ টাকা নেওয়া হতো এবং কথা বললে সিন্ডিকেটের মারধরের ভয় থাকত এখন সেখানে মাত্র ৮০০ টাকা দিয়ে হাসিমুখে রসিদ পাচ্ছি। বিক্রেতা জহুরুল ইসলাম ও বাবুল হোসেনও হাটের এই শৃঙ্খলায় স্বস্তি প্রকাশ করেছেন।

এ বিষয়ে দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরুখ খান জানান, স্থানীয় সংসদ-সদস্যের দিকনির্দেশনায় হাটে কঠোর নজরদারির ব্যবস্থা চালু করেছি। মূল প্রবেশদ্বার থেকে শুরু করে পুরো হাটে আমাদের টিম নজরদারি রাখছে। সরকারি নিয়মের বাইরে গিয়ে এক টাকাও বাড়তি নেওয়ার বা ক্রেতা-বিক্রেতাদের কোনো ধরনের হয়রানি করার সুযোগ নেই। কোনো অনিয়ম পেলে অভিযোগ কেন্দ্রে জানানোর সঙ্গে সঙ্গে আইনি ব্যবস্থা নেব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

শিক্ষার্থীদের যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর সুলতানগঞ্জ হাটে খাজনা আদায়ে স্বস্তি

সুলতানগঞ্জ হাটে খাজনা আদায়ে স্বস্তি

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি চাকরিপ্রার্থীদের

সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি চাকরিপ্রার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম