Logo
Logo
×

Advertisement

খবর

শিক্ষার্থীদের যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার পাশাপাশি যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে ওঠার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার উপদেশ দেন তিনি। এগুলো হলো-পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ এবং সব প্রাণীর প্রতি সদয় আচরণ।

রোববার জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী এসব পরামর্শ দেন। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব প্রত্যেক নাগরিকের।’ তিনি বলেন, ‘বর্ষায় নিজের কিংবা পরিবারের সদস্যের জন্মদিনে অন্তত একটি গাছ লাগানো যেতে পারে।’ এ সময় পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। এটি শিক্ষার্থীদের সামাজিক দায়িত্বের অংশ বলে উল্লেখ করেন তিনি।

এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ শিক্ষার্থী, ছয় শিক্ষক ও অভিভাবক। এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ শিক্ষার্থী ও ছয় শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ শিক্ষার্থী ও দুই শিক্ষক পরিদর্শনে অংশ নেন। এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। পরে সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন তারা। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

এক যুগে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

শিক্ষার্থীদের যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের যোগ্য-দক্ষ ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

যুগান্তরে সংবাদ প্রকাশের পর সুলতানগঞ্জ হাটে খাজনা আদায়ে স্বস্তি

সুলতানগঞ্জ হাটে খাজনা আদায়ে স্বস্তি

প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি চাকরিপ্রার্থীদের

সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি চাকরিপ্রার্থীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম