Logo
Logo
×

Advertisement

খবর

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

Icon

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের পাতাকাটা গ্রামের একটি পুকুরে দেখা মেলা সেই কুমিরটিকে স্থানীয় প্রশাসনের সহায়তায় অবশেষে ধরতে সক্ষম হয়েছে বন বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার বিকালে পুকুরে জাল ফেলে কুমিরটিকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় জাল ছিঁড়ে পালিয়ে যায় কুমিরটি। তৃতীয় দফায় জাল ফেলে উদ্ধার করা হয়। এটি ৮ ফুট লম্বা ও দুই ফুট চওড়া বলে জানা গেছে। কুমির উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদরুল ইসলাম। তিনি জানান, ৪ দিন ধরে পাতাকাটা ভররঞ্জিপাড়া গ্রামের একটি বিশাল পুকুরে কুমিরটিকে দেখতে পান এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে কুমির উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম দফায় জাল ছিঁড়ে কুমিরটি বেরিয়ে যায়। দ্বিতীয় দফায় জাল ফেলেও আটক করা সম্ভব হয়নি। এরপর তৃতীয় দফায় জাল ফেলে কুমিরটিকে ধরা হয়।

এলাকাবাসী জানান, প্রথমে রোববার কুমিরটিকে পুকুরে ভেসে থাকতে দেখেন তারা। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক দেখা দেয়। সোমবার কুমিরটিকে ক্ষণে ক্ষণে ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন। এরপর বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুমিরটি উদ্ধারের চেষ্টা করে। কুমির উদ্ধারের পর আশপাশে নদী না থাকায় এটি কিভাবে গ্রামের পুকুরে এলো তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। দুই মাস আগে বন্দরের তিনগাঁও এলাকায় কুমিরটিকে দেখা গেছে বলে এলাকাবাসী জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

সড়কে আ.লীগের তাণ্ডব ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম