Logo
Logo
×

Advertisement

খবর

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় মামা নিহত আহত ভাগনে * তিন স্থানে সড়কে ঝরল আরও ৪ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রবাসী দুই ভাইসহ তিনজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মুছার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় বালু ব্যবসায়ী আলমগীর নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ভাগনে শাহাদাৎ আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় তিন স্থানে আরও চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে ময়মনসিংহে গাড়িচালক, ঝালকাঠিতে যুবকসহ দুজন এবং নাটোরে কৃষক রয়েছেন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

হাটহাজারী (চট্টগ্রাম) : নিহতরা হলেন-ইফতেখার মাহমুদ তুষার ও ইমতিয়াজ মাহমুদ ইরাত। তুষার ও ইরাত উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বংশাল এলাকার হারুনের ছেলে। দুর্ঘটনায় নিহত অপরজনের নাম সিয়াম। তিনি উপজেলার ফটিকা গ্রামের বাসিন্দা। এদিকে কয়েক মাস আগে তুষার ও ইরাত প্রবাস থেকে দেশে আসেন। বৃহস্পতিবার সকালে তারা ফরহাদাবাদের বাড়ি থেকে মোটরসাইকেলে হাটহাজারীর দিকে যাচ্ছিলেন। পথে চারিয়া মুছার দোকান এলাকায় নাজিরহাটমুখী অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

কসবা (ব্রাক্ষণবাড়িয়া) : বৃহস্পতিবার ভোরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার তিনলাখপীর পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর নবীনগর উপজেলার নারই গ্রামের খোরশিদ আলমের ছেলে। আহত শাহাদাৎ একই গ্রামের রজব আলীর ছেলে। আলমগীর ব্যবসার কাজে বুধবার কসবা এসেছিলেন। বৃহস্পতিবার ভোরে ভাগিনা শাহাদাৎকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

ময়মনসিংহ ও নান্দাইল : নান্দাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক রফিকুল ইসলামের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শিশুসহ সাত যাত্রী। বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার ভাটিসাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি ও নলছিটি : নলছিটিতে পৃথক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নারী-শিশুসহ ২৫ জন। বৃহস্পতিবার সকালে উপজেলর ষাটপাকিয়া সড়কে থ্রি হুইলার উলটে চাপা পড়ে যুবক ফোরকান গাজীর মৃত্যু হয়েছে। ফোরকান গাজী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউড়ি গ্রামের মর্তুজা গাজীর ছেলে। অপরদিকে উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় দুই বাসে সংঘর্ষে চালকের সহকারী যুবক সুমন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

লালপুর (নাটোর) : নাটোর-পাবনা মহাসড়কে বাসের ধাক্কায় কৃষক আব্দুল মজিদের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের দাইড়পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মজিদ বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘা গ্রামের জফির প্রামাণিকের ছেলে।

ধামরাই দক্ষিণ (ঢাকা) : ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাস সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে কসমস বাংলাদেশ বেতার অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

সড়কে আ.লীগের তাণ্ডব ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম