Logo
Logo
×

Advertisement

খবর

পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু

নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রেলপথ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেছেন, পাবনা অঞ্চলের অবকাঠামো উন্নয়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে পাবনার দাবিগুলো অগ্রাধিকার পাবে ও পেতে চলেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পাবনা রেলস্টেশনে ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৫টায় ফিতা কেটে ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। একই সময়ে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ-সদস্যসহ তাদের সফরসঙ্গীরা ওই ট্রেনে চেপে ঢাকায় গমন করেন।

‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামের এক জোড়া আন্তঃনগর ট্রেনের উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত হলো পুরোনো ও ঐতিহ্যবাহী এই জেলা। পাবনার উন্নয়ন ও অবকাঠামো সম্প্রসারণে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের আশ্বাস দেন মন্ত্রী। দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে ‘ওয়াই-টাইপ’ সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর সম্ভাব্যতা যাচাই চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনা-ঢাকা রেল যোগাযোগকে অগ্রাধিকার দিয়ে ট্রেনটি চালুর বিশেষ নির্দেশনা দেন। রেলপথ আধুনিকায়নের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, নতুন করে ২০০টি ক্যারেজ আসছে। এর প্রথম চালানের ক্যারেজ দিয়েই পাবনা-ঢাকা রেল যোগাযোগ চালু করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগার, পাবনা-৫ সদর আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ-সদস্য একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, পাবনা-৪ আসনের সংসদ-সদস্য আবু তালেব মন্ডল প্রমুখ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

বাইক দুর্ঘটনায় প্রবাসী দুই ভাইসহ নিহত ৩

সড়কে আ.লীগের তাণ্ডব ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

ঢাকার সঙ্গে বরিশাল ও সাতক্ষীরার দিনভর বাস চলাচল বন্ধ

পাবনা-ঢাকা ট্রেন চলাচল শুরু নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

নির্মাণ হবে ‘ওয়াই-টাইপ’ সেতু : রেলপথমন্ত্রী

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

বন্দরে অবশেষে ধরা পড়ল সেই কুমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম