Logo
Logo
×

Advertisement

খবর

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

Icon

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে তাদের ফ্ল্যাগশিপ ইন্টারক্লাব বিতর্ক প্রতিযোগিতা এনএসইউ পোডিয়াম ২০২৬। দুই পর্বের এই প্রতিযোগিতায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিতর্ক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা অংশ নেন। প্রতিযোগিতাটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে বাংলা-ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয় ৬ ও ৭ নভেম্বর এবং ইংরেজি-ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক পর্ব অনুষ্ঠিত হয় ১৩ থেকে ১৫ নভেম্বর। ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে বিইউপি বি-এর আহনাফ কামরান ত্বকি ও গাজী মাহতাব চ্যাম্পিয়ন হন। হাই স্কুল ক্যাটাগরিতে এনডিডিসি আলফা-এর সানজিদ ইসলাম ও জাবির চ্যাম্পিয়ন হয়।

১৩ নভেম্বর প্রতিযোগিতায় কোর অ্যাডজুডিকেটর হিসাবে যুক্ত হন মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়ার রেমন্ড কিমুরা। ইংরেজি ওপেন ক্যাটাগরির গ্র্যান্ড ফাইনালে এনএসইউ এ-এর রাফিউশ সাফিন ও সাদমান চৌধুরী চ্যাম্পিয়ন হন। এনএসইউ পোডিয়াম ২০২৬-এর গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠান ১৫ নভেম্বর ক্রাউন প্লাজা বাই আইএইচজি, ঢাকা এয়ারপোর্টে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে সেশন চেয়ার হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের ফ্যাকাল্টি অ্যাডভাইজার ওমর নাসিফ আব্দুল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রত্যন্ত হাট যেন খনি নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

দোয়া-মোনাজাতে পালন জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম