Logo
Logo
×

Advertisement

খবর

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় ৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নাটোরের বড়াইগ্রামে বিএনপি নেতা, নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবক, নওগাঁর মান্দায় মোটরসাইকেল আরোহী ও ময়মনসিংহের গফরগাঁওয়ে ছাত্রদলকর্মী রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

বড়াইগ্রাম (নাটোর) : মোটরসাইকেলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত আব্দুল মজিদ প্রামাণিক বড়াইগ্রাম উপজেলার জামাইদিঘী গ্রামের মৃত জাফর প্রামাণিকের ছেলে। তিনি নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোর-পাবনা মহাসড়কের দাঁইড়পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে অন্য অটোরিকশার চাপায় নিহত আজিজুর রহমান রাসেল কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের রফিকুল্লাহর ছেলে। বৃহস্পতিবার কবিরহাট বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নওগাঁ : ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত সাগর হোসেন মান্দা উপজেলার কীত্তলি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। শুক্রবার মান্দার দেলুয়াবাড়ি-চৌবাড়ীয়া সড়কের নিচ মহানগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

গফরগাঁও (ময়মনসিংহ) : প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত আজিম সরকার সালটিয়া ইউনিয়নের হাটুরিয়া গ্রামের শহীদুল্লাহ সরকারের ছেলে। শুক্রবার গফরগাঁওয়ের পাঁচুয়া বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

প্রত্যন্ত হাট যেন খনি নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

নিয়ামতপুর নাচোলে ৫ হাজার বস্তা সার জব্দ

দোয়া-মোনাজাতে পালন জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতাসহ নিহত ৪

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

এনএসইউ ক্যাম্পাসে এনএসইউ পোডিয়াম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম