Logo
Logo
×

Advertisement

খবর

মানিকগঞ্জে বাসে রাজাপুরে চেয়ারম্যানের বাড়িতে আগুন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এছাড়া ঝালকাঠির রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড়ইয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ ও রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধির পাঠানো খবর-

মানিকগঞ্জ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১২টায় সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। বাসটি ভূঁইয়া পরিবহণের। এটি ঢাকার উত্তরা থেকে মোহাম্মদপুর রুটে চলাচল করত।

মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, বাসটির মালিক স্থানীয় বাসিন্দা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজাপুর (ঝালকাঠি) : ঝালকাঠির রাজাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বড়ইয়া ইউনিয়ন শাখার সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শাহ উদ্দিন হাওলাদার ওরফে সুরুজ মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার বড়ইয়া ইউনিয়নের নিজামিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িটি ফাঁকা ছিল।

২০২৪ সালের ৫ আগস্টের পর আত্মগোপনে রয়েছেন সুরুজ মিয়া। বাড়িতে তার স্ত্রী থাকলেও ১৮ নভেম্বরের হামলার পর নিরাপত্তাহীনতায় তিনিও অন্যত্র চলে যান। ওই দিন রাতে বাড়ির সামনে বিক্ষোভ মিছিলের একপর্যায়ে হামলার ঘটনা ঘটে।

অন্যদিকে, সংসদ-সদস্য রফিকুল ইসলাম জামালের ছোট ভাই ওয়াসিম আহমেদ অভিযোগ অস্বীকার করে বলেন, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা ঠেকাতে তারা এলাকায় মহড়া দেন। মিছিলের পেছনে থাকা কয়েকজন দলছুট কর্মী বাড়ি লক্ষ্য করে ঢিল ছুড়েছিলেন। বিএনপির নেতা-কর্মীদের ফাঁসাতে সুরুজ মিয়ার পরিবারের লোকজন নিজেরাই পুরোনো আসবাব ও কাপড়ে আগুন দিয়েছেন বলে দাবি করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম