Logo
Logo
×

Advertisement

খবর

গুম-খুন নিয়ে গণশুনানির চিঠি ইস্যু

মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আওয়ামী লীগ শাসনামলের গুম, বিচারবহির্ভূত হত্যা, জুলাই গণ-অভ্যুত্থানে জেলায় জেলায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার হবে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে গণশুনানি আয়োজনসহ ভিকটিম পরিবারগুলোকে বিষয়টি অবহিত করার বিষয়ে চিঠি ইস্যু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বুধবার রাতে চিঠি ইস্যু করা হয়। এতে বলা হয়, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে খুন-গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা, রাজনৈতিক নির্যাতন ইত্যাদি মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন টিম সংশ্লিষ্ট জেলাসমূহে গণশুনানি সাপেক্ষে অপরাধ ও অপরাধী চিহ্নিতকরণের একটি উদ্যোগ গ্রহণ করেছে। নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত-নিহত ও ভিকটিম পরিবারের সদস্য, প্রেস ক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে গণশুনানি হবে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে। গণশুনানির আগে প্রতিটি জেলার সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় মাইকিংসহ বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রচার-প্রচারণার ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের চিঠি দেওয়া হয়েছে, তারা হলেন-স্বরাষ্ট্র ও আইন সচিব, আইজিপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক, স্বরাষ্ট্র মন্ত্রী ও আইনমন্ত্রীর একান্ত সচিব, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ (এবি) পার্টি, গণঅধিকার পরিষদ, জাতীয় প্রেস ক্লাব ও জাতীয় মহিলা সংস্থা।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের ঘটনা চিহ্নিত করতে সারা দেশে জরিপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকার এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়, দেশের সব নির্যাতনের শিকার রাজনৈতিক দল ও সংগঠন এবং আহত-নিহত ব্যক্তিদের পরিবারের কাছে চিঠি পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রতি সপ্তাহে কোনো না কোনো জেলায় গণশুনানির আয়োজন করা হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে, বিশেষ করে নিপীড়নের শিকার রাজনৈতিক দল ও সংগঠনের অংশগ্রহণে গণশুনানি হবে। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত হত্যা, বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন ও অন্যান্য মানবতাবিরোধী অপরাধের বিষয়ে ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হবে। কোনো ঘটনায় মামলা হয়ে থাকলে সেসব মামলার কাগজপত্র ও নথি পর্যালোচনা করা হবে। আর মামলা না হয়ে থাকলে সংশ্লিষ্ট ভুক্তভোগী পরিবারগুলোকে চিহ্নিত করা হবে। এছাড়া কোনো ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হলে তদন্ত সংস্থার মাধ্যমে তদন্ত করে ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা করা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমেক হাসপাতালে দুর্নীতি পরীক্ষায় ঘুস, ওষুধে গরমিল কেনাকাটায় দ্বিগুণ বিল

পরীক্ষায় ঘুস, ওষুধে গরমিল কেনাকাটায় দ্বিগুণ বিল

গুম-খুন নিয়ে গণশুনানির চিঠি ইস্যু মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে

মানবতাবিরোধী অপরাধের বিচারের পরিধি বাড়ছে

ভুয়া টেন্ডার দেখিয়ে সড়কের গাছ বিক্রি ছাত্রদল নেতার

ভুয়া টেন্ডার দেখিয়ে সড়কের গাছ বিক্রি ছাত্রদল নেতার

৩শ কোটির সেচ প্রকল্প চান না বিলে বিলে জোয়ারাধার চালুর দাবি ভবদহবাসীর

বিলে বিলে জোয়ারাধার চালুর দাবি ভবদহবাসীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম