যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ২
যশোর ব্যুরো
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোর শহরের বেজপাড়া এলাকায় মাটি খোঁড়ার সময় বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন। তারা হলেন-সাতক্ষীরার কালিগঞ্জের গণেশপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও আকবর। শুক্রবার বেলা ১১টার দিকে বিহারি কলোনির বাদলের বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বিস্ফোরিত বোমার বিভন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’ জানা যায়, স্তূপ করে রাখা মাটি খুঁড়ার কাজ করছিলেন শ্রমিকরা। এক পর্যায়ে কোদালের কোপ লেগে বোমার বিস্ফোরণ ঘটে। এতে দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত একজনের অবস্থা গুরুতর। তার চিকিৎসা চলছে। অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
