Logo
Logo
×

Advertisement

খবর

উজিরপুরে বাস-বাইক সংঘর্ষ

আরোহী নিহত, গাড়ি ভাঙচুর পুলিশকে ধাওয়া বিক্ষুব্ধদের

বিএনপি নেতাসহ ঝরল আরও ৬ প্রাণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বরিশালের উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী সিদ্দিকুর রহমান সরদারের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের পিকআপকে ধাওয়া করার ঘটনাও ঘটে। এছাড়া দুর্ঘটনায় ছয় স্থানে আরও সাতজনের প্রাণহানি ঘটে। এদের মধ্যে নারায়ণগঞ্জে ইমাম, টাঙ্গাইলে বিএনপি নেতাসহ দুজন, কুমিল্লায় পথচারী, রাজশাহী চালক এবং মুন্সীগঞ্জে বৃদ্ধ রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল : ঢাকা থেকে বরিশালগামী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান সরদারের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা বাসটিতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালান। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে গৌরনদী হাইওয়ে পুলিশের একটি পিকআপকে বিক্ষুব্ধ জনতা ধাওয়া করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) : ফতুল্লায় ট্রাকচাপায় ইমাম আকরাম হোসেনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফতুল্লার ভূঁইগড় বাজারের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড মসজিদের ইমাম।

সখীপুর ও কালিহাতী (টাঙ্গাইল) : সখীপুরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে যুবক সাগরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে সখীপুর-সাগরদিঘি সড়কের পাগলামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর উপজেলার কালিয়া ধলীপাড়া এলাকার সবুজ মিয়ার ছেলে। এদিকে কালিহাতীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বিএনপি নেতা বেল্লাল হোসেন নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন কালিহাতীর সল্লা ইউনিয়নের বিএনপির সহসভাপতি ও আনালিয়াবাড়ী গ্রামের মৃত শহিদ মণ্ডলের ছেলে।

দাউদকান্দি (কুমিল্লা) : দাউদকান্দিতে গাড়িচাপায় পথচারী নিহত হয়েছেন। শুক্রবার মহাসড়কের রায়পুর বিদ্যুৎ অফিসের সামনে কুমিল্লাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। রাস্তা পারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন।

বাঘা (রাজশাহী) : বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নাসির উদ্দিন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে চারঘাট-ঈশ্বরদী মহাসড়কের বাঘা উপজেলা চণ্ডিপুর বাজারের জিয়া মিস্টির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাসির উদ্দিন বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) : টঙ্গীবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আবু বাক্কার শেখের মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার টঙ্গীবাড়ী-বালিগাঁও প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের মৃত ফালান শেখের ছেলে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উজিরপুরে বাস-বাইক সংঘর্ষ আরোহী নিহত, গাড়ি ভাঙচুর পুলিশকে ধাওয়া বিক্ষুব্ধদের

আরোহী নিহত, গাড়ি ভাঙচুর পুলিশকে ধাওয়া বিক্ষুব্ধদের

পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমবাজারে নতুন সূচনা বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ কর্মী

বিনা খরচে মালয়েশিয়ায় পৌঁছালেন ১০৩ কর্মী

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ২

যশোরে মাটি খুঁড়তে গিয়ে বোমা বিস্ফোরণে আহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম