Logo
Logo
×

Advertisement

খবর

তিন মাসে খুলনার ১০ জেলায় অভিযান

১৪৭ অস্ত্র, ৮১ হাজার ইয়াবা জব্দ

গ্রেফতার ৩২ হাজার ৭১১ জন

Icon

নূর ইসলাম রকি, খুলনা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জনগণের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে খুলনা রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে তিন মাসে উদ্ধার হয়েছে ১৪৭টি অবৈধ অস্ত্র ও প্রায় ৮১ হাজার পিস ইয়াবা। একই সময়ে বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়েছে ৩২ হাজার ৭১১ জনকে। খুলনা রেঞ্জের আওতাধীন ১০ জেলায় সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। সন্ত্রাস দমন, মাদক নিয়ন্ত্রণ, নাশকতা প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও অনলাইন জুয়া বন্ধ এবং সড়কে শৃঙ্খলা ফেরানো ছিল অভিযানের অন্যতম লক্ষ্য। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, যশোর, মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় জেলা পুলিশ পৃথকভাবে এসব অভিযান চালায়।

রেঞ্জ ডিআইজি কার্যালয় সূত্র জানায়, সেপ্টেম্বর থেকে ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় ৪০টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতার করা হয়েছে ৪২ জনকে। উদ্ধার করা ১৪৭টি অস্ত্রের মধ্যে ৩১টি আগ্নেয়াস্ত্র ও ১১৬টি দেশীয় অস্ত্র। আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে সাতটি বিদেশি পিস্তল, তিনটি দেশি পিস্তল, দুটি বিদেশি রিভলবার, তিনটি বন্দুক, একটি পাইপগান ও ১৫টি ওয়ানশুটার গান।

তিন মাসে বিভিন্ন মামলায় গ্রেফতার ৩২ হাজার ৭১১ জনের মধ্যে পরোয়ানাভুক্ত আসামি ১৯ হাজার ৭৫১ জন। অস্থিতিশীলতা সৃষ্টিকারী, নাশকতাকারী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য হিসাবে গ্রেফতার হয়েছেন ৩ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সেপ্টেম্বরে ১ হাজার ৮৮, অক্টোবরে ১ হাজার ১১ এবং নভেম্বরে ১ হাজার ৪৩৫ জন। সন্ত্রাসবিরোধী আইনে ৫২টি মামলায় গ্রেফতার হয়েছেন ৫৮৯ জন। মাদকবিরোধী ১ হাজার ৪০৩টি মামলায় গ্রেফতার করা হয়েছে ১ হাজার ৭৮৪ জনকে। এ সময় প্রায় ৮১ হাজার পিস ইয়াবা, ২০৩ কেজি গাঁজাসহ হেরোইন, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দেশি-বিদেশি মদ উদ্ধার করা হয়।

চোরাচালানের ৬৭টি মামলায় ২৯ জন এবং অনলাইন জুয়ার ৬৪টি মামলায় ১৬৩ জন গ্রেফতার হয়েছেন। সড়কে শৃঙ্খলা ফেরাতে মোটরযান আইনে ৪ হাজার ৩৭৯টি মামলা ও ৫ হাজার ৮৭৭টি প্রসিকিউশন দেওয়া হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৩ কোটি ১ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। আটক করা হয়েছে ২ হাজার ৭৪৫টি যানবাহন, যার মধ্যে ১ হাজার ৯৬৬টি মোটরসাইকেল।

খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, দশ জেলায় পরিচালিত অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধারসহ সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত তিন মাসে পুলিশের অর্জন সন্তোষজনক। ভবিষ্যতে আরও ভালো কাজ করতে সবার সহযোগিতা প্রয়োজন। অপরাধের তথ্য নিকটস্থ থানা অথবা ৯৯৯ নম্বরে জানানোর আহ্বান জানান তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

তিন মাসে খুলনার ১০ জেলায় অভিযান ১৪৭ অস্ত্র, ৮১ হাজার ইয়াবা জব্দ

১৪৭ অস্ত্র, ৮১ হাজার ইয়াবা জব্দ

ছেলের জন্য কনে দেখে ফেরার পথে বাবা নিহত

ছেলের জন্য কনে দেখে ফেরার পথে বাবা নিহত

পরাজিত শক্তি নৃশংসতা থেকে সরে আসেনি : রিজভী

পরাজিত শক্তি নৃশংসতা থেকে সরে আসেনি : রিজভী

বরিশালে নাগরিক সমাবেশ অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের আহ্বান

অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল ও মামলা প্রত্যাহারের আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম