Logo
Logo
×

Advertisement

খবর

প্রায় দেশই বলে একজন মাহাথির প্রয়োজন: ড. ইউনূস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার রূপকার ডা. মাহাথির বিন মোহাম্মদকে সামনে রেখে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বের প্রায় দেশে অনেকেই বলেন, আমাদের দেশেও একজন মাহাথির প্রয়োজন। যেন শিশুরা এবং মানুষ বলতে পারে তাদের দেশেও মাহাথিরের মতো একজন মানুষ রয়েছেন। মাহাথিরকে নতুন করে কারও কাছে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই; বরং তার কাছে আমাদের নিজেদেরই পরিচিত করে তোলা উচিত। শুক্রবার দেশটির অন্যতম দর্শনীয় স্থান ‘ঈগলের দ্বীপ’খ্যাত ‘লাংকাউই’তে ২ দিনব্যাপী ১৩তম সামাজিক ব্যবসা সম্মেলনের সমাপনী দিনে স্বাগত বক্তৃতায় ড. ইউনূস এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্বের অনেক নেতা দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তারা আর ক্ষমতা ছাড়তে চান না। সেটি যে ঠিক নয়, মাহাথির বারবার তা করে দেখিয়েছেন।

তিনি শুধু মালয়েশিয়ার নেতা নন, তিনি সারা বিশ্বের নেতা। তিনি এক আশার নাম।

ইউনূস সেন্টার এবং মালয়েশিয়ার স্বনামধন্য আল বুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে ১৩তম সামাজিক ব্যবসা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘ওয়ার, পিস অ্যান্ড ইকোনমিকস : ফিউচার অব হিউম্যান বিয়িংস’ বা ‘যুদ্ধ, শান্তি ও অর্থনীতি : মানবজাতির ভবিষ্যৎ’।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

ভোলায় খনন হচ্ছে আরও ৪ গ্যাসকূপ

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

বিএনপি-আ.লীগ সংঘর্ষের পর থমথমে বেড়া

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

ফটিকছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী আহত

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম