রাঙামাটিতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষ
Advertisement
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাঙামাটিতে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয়পক্ষের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ইউপিডিএফের কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। জানা যায়, সম্প্রতি দেশে চলমান পরিস্থিতিতে সব হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন ও সমাবেশের ডাক দেয় ইউপিডিএফ। কর্মসূচিতে যোগ দিতে ইউপিডিএফ সমর্থনপুষ্ট নেতাকর্মীরা শহরে আসতে থাকলে তাতে বাধা দেয় জেএসএস সমর্থনপুষ্ট নেতাকর্মীরা।
এ ঘটনাকে কেন্দ্র করে উভয় সংগঠনের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটলে উভয়পক্ষের ১০ থেকে ১২ আহত হন। পরে সেনাবাহিনী উভয় দলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
