Logo
Logo
×

Advertisement

খবর

মুন্সীগঞ্জে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুন্সীগঞ্জে সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করে পুলিশ সুপার আসলাম খানের কাছে হস্তান্তর করেছেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন। রোববার সকালে সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম হস্তান্তর করা হয়।

উদ্ধার করা অস্ত্র সরঞ্জামের মধ্যে রয়েছে রাইফেল, পিস্তল, শটগানসহ মোট বিভিন্ন ধরনের ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৯ রাউন্ড গোলাবারুদ। এছাড়াও রয়েছে নগদ অর্থ, পুলিশের পোশাক সামগ্রী।

লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, স্বেচ্ছায় অনেকে অস্ত্র জমা দিয়েছে এবং অভিযানে উদ্ধার হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। লুট হওয়া অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য ২৩ আগস্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে যাদের কাছে অস্ত্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

মুকসুদপুরে পিকআপ চাপায় বাবা-মেয়ে নিহত

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের

কসবায় ছাত্রী ধর্ষণ

কসবায় ছাত্রী ধর্ষণ

পুলিশ কর্মকর্তাকে বিএনপি নেতার হুমকি ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

ছেড়ে দেন, না হলে দলবল পাঠিয়ে শায়েস্তা করব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম