Logo
Logo
×
   

Advertisement

খবর

পূর্ব শত্রুতার জের

নরসিংদীতে একজনকে গলা কেটে হত্যা

Advertisement

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নরসিংদীতে পূর্ব শত্রুতার জেরে হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে জবাই করা হয়েছে। মঙ্গলবার দুপুর সৌয়া ২টার দিকে প্রকাশ্যে কাউরিয়া পাড়া পৌর ঈদগাহের গেটের সামনে এ হত্যাকাণ্ড হয়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহীনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত হানিফের নামে হত্যা ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। হানিফ চৌয়ালা এলাকার কালাম মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, চাচাতো ভাইয়ের জনাজা শেষে ঈদগাহ গেটের সামনে বের হলে প্রকাশ্যে তাকে রাস্তায় ফেলে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। মৃত্যু নিশ্চিতের পর তারা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকাল ৪টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নিয়ে আসে।

নিহতের খালাতো ভাই কাউছার মিয়া জানান, দেড় মাস পূর্বে তার মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে হানিফের ছোট ভাই বাবু। ওই সময় হাবুর ছেলে নাইম ও নাদিম তার বাবাকে কবর দেওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল ৪০ দিনের ভেতরে বাবার হত্যাকারীকে খুন করবে। ধারণা করছি তারাই হানিফকে খুন করেছে।

নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম