সুখের খামার পেল জেসিআই ইয়ংপারসন অ্যাওয়ার্ড
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় জোবায়ের ইসলাম পেয়েছেন জেসিআই বাংলাদেশ ‘টপ আউটস্ট্যান্ডিং ইয়ংপারসন’ অ্যাওয়ার্ড ২০২৫। কৃষিখাতে টেকসই উন্নয়ন ও আধুনিক উদ্যোক্তা তৈরিতে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তিনি কৃষিভিত্তিক উদ্যোগ ‘সুখের খামার’র সহ-প্রতিষ্ঠাতা। সম্প্রতি ঢাকার একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
বগুড়ার কাহালুর বাঁকাদীঘি পাড়ে অবস্থিত সুখের খামার গড়ে তোলেন জুবায়ের। এ উদ্যোগের মাধ্যমে আধুনিক চাষাবাদ ও কমিউনিটি-ভিত্তিক বিনিয়োগের মাধ্যমে তিনি নিরাপদ খাদ্য উৎপাদন ও টেকসই কৃষির উন্নয়নে কাজ করছেন। বর্তমানে তাদের সুখের খামারে গরু, ছাগল, ভেড়া, ধানক্ষেত, পুকুর, ফলের বাগানসহ এগ্রো রিসোর্ট। পাশাপাশি তারা ‘সুখের খামার এগ্রো ভিলেজ’ নামে বাংলাদেশের প্রথম কমিউনিটি-ভিত্তিক কৃষি প্রকল্প শুরু করেছেন। ৩০ বিঘায় গড়ে ওঠা এ প্রকল্পে থাকছে সমন্বিত কৃষি খামার, এগ্রো রিসোর্ট, ফাউন্ডেশন, মসজিদ ও হাফেজিয়া এতিমখানা মাদ্রাসা।
