Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

শারদীয় আয়োজন

রঙ বাংলাদেশের ‘রঙে রাঙা শারদ উৎসব’

Advertisement

Icon

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রঙ বাংলাদেশ সাজিয়েছে বিশেষ আয়োজনে ‘রঙে রাঙা শারদ উৎসব’। এবারের আয়োজনের মূল প্রেরণা নেপালি উড কার্ভিং বা নেপালের ঐতিহ্যবাহী কাঠখোদাই শিল্প। মন্দির ও প্রাচীন স্থাপত্যের কাঠের কাজে ধরা পড়ে তাদের সূক্ষ্ম শিল্পবোধ। সেই শিল্পভাষা থেকেই রঙ বাংলাদেশ খুঁজে নিয়েছে এবারের উৎসবের পোশাকের নকশা ভাবনা। কোথাও নকশার বিস্তারে উৎসবের উচ্ছ্বাস, কোথাও পরিমিত কারুকাজে স্নিগ্ধতা। ষষ্ঠীর আগমনী আনন্দ থেকে দশমীর বিদায়বেলা-উৎসবের প্রতিটি দিনের অনুভূতিকে নিজের সাজে তুলে ধরার সুযোগ রয়েছে এ সংগ্রহে। রঙ বাংলাদেশের এবারের আয়োজনের বড় আকর্ষণ পরিবারের একসঙ্গে সাজার পোশাক। পাশাপাশি রয়েছে ডুয়েট, কাপল ও ম্যাচিং সিরিজ। নারীদের জন্য শাড়ি, সালোয়ার-কামিজ ও সিঙ্গেল কামিজের পাশাপাশি পুরুষদের জন্য রয়েছে উৎসবের পাঞ্জাবি এবং সঙ্গে মিলিয়ে পরার ধুতি-পায়জামা। ছোটদের সাজেও থাকছে পূজার রং ও নকশার আনন্দ। কাপড় ও কারুকাজেও থাকছে বৈচিত্র্য। স্লাব কটনে স্ক্রিন প্রিন্ট, ভিসকসে ডিজিটাল প্রিন্ট ও হ্যান্ডওয়ার্ক, আবার জয় সিল্কে স্ক্রিন প্রিন্ট, হ্যান্ডওয়ার্ক ও এমব্রয়ডারি-পোশাকভেদে ব্যবহার করা হয়েছে ভিন্ন মাধ্যম।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শারদীয় প্রস্তুতি

শারদীয় প্রস্তুতি

তুরাগপারে কাশফুলের রাজ্য

তুরাগপারে কাশফুলের রাজ্য

পূজার আমেজে শাঁখারিবাজার

পূজার আমেজে শাঁখারিবাজার

শারদীয় আয়োজন রঙ বাংলাদেশের ‘রঙে রাঙা শারদ উৎসব’

রঙ বাংলাদেশের ‘রঙে রাঙা শারদ উৎসব’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম