Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

Icon

মোঃ ইমরান

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, ভোরের ঘাসে জমতে শুরু করেছে শিশির। আবার কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশার। প্রকৃতির এ পরিবর্তনের সঙ্গে সঙ্গে গ্রামবাংলায় শুরু হয়েছে গাছিদের খেজুরগাছ প্রস্তুতের ব্যস্ততা। গাছের বাকল পরিষ্কার করে বিশেষ কৌশলে রস সংগ্রহের উপযোগী করে তোলার এ প্রক্রিয়া সত্যিই অসাধারণ। খেজুরগাছ ঘিরে গাছিদের এমন কর্মব্যস্ততাই যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।

গ্রামবাংলায় শীত ও খেজুরের রস যেন একে অপরের পরিপূরক। শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হয় গ্রামবাংলার প্রকৃতিতে। শীতের সকালে খেজুরের তাজা রস পান কিংবা সেই রস জ্বাল দিয়ে সুস্বাদু গুড় তৈরির দৃশ্য বাঙালির চিরচেনা ঐতিহ্য। শীতের আগমনের সঙ্গে সঙ্গে গাছিদের ব্যস্ততা বেড়ে যায়। একইসঙ্গে সংগৃহীত খেজুরের রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন গ্রামের মায়েরাও। সব মিলিয়ে গ্রামবাংলায় তৈরি হয় এক অন্যরকম কর্মচাঞ্চল্য।

গাছিদের খেজুরগাছ থেকে রস সংগ্রহের প্রক্রিয়াটি বেশ শ্রমসাধ্য ও দক্ষতানির্ভর। শীত আসার আগেই তারা রস সংগ্রহের উপযোগী গাছ নির্বাচন করেন। এরপর নির্দিষ্ট গাছের বাকল পরিষ্কার করে বিশেষ কৌশলে গাছের নির্দিষ্ট অংশ চেঁছে নল কিংবা চুঙা লাগিয়ে দেন। পরে গাছের সঙ্গে মাটির হাঁড়ি ঝুলিয়ে রাখা হয়। সারা রাত সেই হাঁড়িতে ফোঁটা ফোঁটা করে জমতে থাকে মিষ্টি রস। ভোরের আলো ফোটার আগেই গাছিরা তা সংগ্রহ করেন। প্রকৃতির এ চিরচেনা আয়োজন গ্রামবাংলার সৌন্দর্যে যোগ করে ভিন্ন মাত্রা।

খেজুরের রস শুধু পানীয় হিসাবেই নয়, বরং গ্রামবাংলার অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান। এ রস থেকেই তৈরি হয় সুস্বাদু খেজুরের গুড়, পাটালি ও নানা ধরনের পিঠাপুলি। শীত এলেই গ্রামবাংলায় খেজুরের রসের পিঠাপুলি তৈরির ধুম পড়ে যায়। পরিবারের সবাই মিলে একসঙ্গে খেজুরের রসের পিঠা খাওয়ার আনন্দই যেন আলাদা। রস, গুড় ও পিঠার এ আয়োজন শীতের দিনগুলোকে করে তোলে আরও মধুর ও উপভোগ্য।

গ্রামবাংলার সকালের প্রকৃতি সত্যিই অন্যরকম। ঘাসের ডগায় বিন্দু বিন্দু শিশির, খেজুরগাছ থেকে রস সংগ্রহ, মায়েদের খেজুরের রস জ্বাল দিয়ে গুড় তৈরির ব্যস্ততা, শিশুদের মক্তবে যাওয়া-সবকিছুই যেন শীতের সকালে যোগ করে বাড়তি আনন্দ। শীতের আগমন ঘিরে গাছিদের এ ব্যস্ততা শুধু একটি মৌসুমি কর্মযজ্ঞ নয়; বরং এটি গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও জীবিকার সঙ্গে গভীরভাবে মিশে রয়েছে। গাছির হাতে দা, খেজুরগাছে ওঠানামা আর রস সংগ্রহের প্রস্তুতি-সব মিলিয়ে তৈরি হয় চিরচেনা এক গ্রামীণ আবহ। কালের পরিবর্তনে অনেক কিছু বদলে গেলেও খেজুরের রসের প্রতি মানুষের আগ্রহ আজও অমলিন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

রেসিপি শীতের সবজির ভিন্ন স্বাদ

শীতের সবজির ভিন্ন স্বাদ

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম