Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শীতের আনাগোনা চারপাশে। ঋতুচক্রে শীতের আগমন হলেও গরমের ভাব এখনো কাটেনি। তবে শীতের রেশ ভালোই টের পাওয়া যাচ্ছে দিনের শেষ আর রাতের শুরুর ভাগে। আর শীতকালে প্রকৃতি রুক্ষ হওয়ায় ত্বক হয়ে যায় শুষ্ক ও প্রাণহীন। চারপাশের ধুলাবালি খুব সহজেই ত্বকে আর চুলের মাঝে বাসা বাঁধতে শুরু করে। তাই ঋতুর শুরু থেকেই চাই সঠিক ত্বক আর চুলের পরিচর্যা।

অনেকেই মনে করেন, চার দেওয়ালে আবদ্ধ থাকলে ত্বক আর চুল থাকে সুরক্ষিত। সানবার্ন কিংবা চুল পড়ার মতো সমস্যাগুলো তাদের জন্য, যারা শুধু বাইরে থাকেন। প্রকৃতপক্ষে হয় তার ঠিক উলটো। আপনি বাইরে থাকলে ত্বক আর চুলের যেমন ক্ষতি হয়, তেমনি ঘরে থাকলেও একই রকমের সমস্যা হতে পারে। এ সময় ত্বক সবচেয়ে বেশি রুক্ষ আর ক্ষতিগ্রস্ত হয়। তাই এখন থেকেই ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। খুব বেশি প্রসাধনী নয়, হাতের কাছের জিনিসগুলো থেকেই শুরু করতে পারেন ত্বকের সঠিক সময়ের পরিচর্যা।

এ সময় ত্বকের সুরক্ষায় ভ্যাসলিন অন্যতম। ইতোমধ্যে যাদের পা ফাটা কিংবা ত্বকে লালচে র‌্যাশ দেখা দিয়েছে, তারা রাতে ঘুমানোর আগে ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। বিশেষ করে পায়ের গোড়ালি ফাটা সারিয়ে তুলতে এটি বেশ কার্যকর। এ ছাড়া এ সময় ত্বকের যত্নে গ্লিসারিন অন্যতম। তবে শুধু গ্লিসারিন ব্যবহার না করে তাতে সমপরিমাণ পানি মিশিয়ে নিলে ঘনত্বও কমে, আবার ত্বকেও খুব সহজে মিশে যায়। যাদের ত্বক অনেক বেশি রুক্ষ, তারা সঙ্গে সমপরিমাণ লোশন মিশিয়ে নিলে ভালো ফল পাবেন। এর পাশাপাশি ব্যাগে সব সময় রাখুন লিপজেল অথবা লিপবাম। ঠোঁট ফাটা এখন নিত্যদিনের সমস্যা। তাই ঠোঁটের সুরক্ষায় সঙ্গে রাখুন লিপজেল বা লিপবাম।

অন্যদিকে এ সময় ত্বকে অনেক বেশি ধুলাবালি জমে। লোমকূপে জমে থাকা এ ময়লা ধীরে ধীরে রূপ নেয় ডার্কস্পট কিংবা ব্রণে। তাই বাইরে থেক এসেই প্রথমে মুখ পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। রাতে ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে পরিষ্কার করে নিন। এরপর অবশ্যই মুখে ময়েশ্চারাইজার ব্যবহার করুন ত্বকের ধরন বুঝে।

ত্বকের পাশাপাশি চাই চুলের যত্নও। এক দিন পরপর চুলে শ্যাম্পু আর তারপর কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত একদিন চুলের গোড়ায় হালকা গরম তেল মালিশ করে ত্রিশ মিনিট রেখে ধুয়ে নিন। সম্ভব হলে চুলের ধরন বুঝে প্যাক ব্যবহার করুন। এ ক্ষেত্রে অ্যালোভেরা জেল সঙ্গে তেল মিশিয়েও চুলে ব্যবহার করতে পারেন। যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা আছে, তারা নারিকেল তেলের পরিবর্তে তিলের তেল ব্যবহার করতে পারেন। সঙ্গে মিশিয়ে নিন অল্প পরিমাণে ক্যাস্টার ওয়েল। এ মিশ্রণটি সপ্তাহে এক দিন হলেও ব্যবহার করুন। শীতের শুরুতে খুশকি বেড়ে যাওয়া আরেকটি সমস্যা। এ ক্ষেত্রে সঠিকভাবে তেলের ব্যবহার অনেকখানি খুশকির সমস্যাও কমিয়ে আনে। আর এভাবেই চুল থাকবে ঝরঝরে, উজ্জ্বল আর প্রাণবন্ত। যাতে করে শীতের রুক্ষতা আর শুষ্কতা হার মানে আপনার ত্বক ও চুলের কাছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

রেসিপি শীতের সবজির ভিন্ন স্বাদ

শীতের সবজির ভিন্ন স্বাদ

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম