Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

রেসিপি

শীতের সবজির ভিন্ন স্বাদ

রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু আলোকচিত্রী মনির আহমেদ

Icon

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাতাকপির পাপড়

যা লাগবে : পাতাকপি ১টি, টেম্পুরা পাউডার ১ কাপ, কালিজিরা ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, বরফ ঠান্ডা পানি পরিমাণমতো।

যেভাবে করবেন : পাতাকপির পাতা গোল করে কেটে নিন। এবার লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিন। বরফ ঠান্ডা পানিতে টেম্পুরা পাউডার ও কালিজিরা দিয়ে বাটার তৈরি করুন। গোল করে কাটা পাতাকপিগুলো বাটারে ডুবিবে ডুবো তেলে

ভেজে নিন।

ফুলকপির ফুলুরি

যা লাগবে : ফুলকপি ১টি, হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ১ চা চামচ, চালের গুঁড়া ১ কাপ, বেসন ১ কাপ, লবণ স্বাদমতো, তেল ২ কাপ।

যেভাবে করবেন : ১টি বড় ফুলকপি ছোট ছোট টুকরা করে নিন। ফুটন্ত গরম পানিতে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া সামান্য দিয়ে ফুলকপির টুকরাগুলো ৮০ ভাগ সিদ্ধ করে নিন। এবার অন্য পাত্রে অন্যান্য উপকরণ ঠান্ডা পানিতে দিয়ে মিশিয়ে বাটার তৈরি করুন। ফুলকপিগুলো বাটারে ডুবিয়ে গরম ডুবো তেলে ভেজে নিন।

পাতাকপির মমো

যা লাগবে : পাতাকপি ১টি, মাংসের কিমা ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ৬টি, আদা ও রসুন বাটা ১ চা চামচ করে, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সয়াসস ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, বাটার ৫০ গ্রাম।

যেভাবে করবেন : পাতাকপির পাতাগুলো বড় করে নিন। ফুটন্ত পানিতে পাতাগুলো দিয়ে ব্লাঞ্চ করে নিন। এবার কিমা সব উপকরণ দিয়ে ভেজে নিন। এরপর পাতাগুলোর ওপর বাটার ব্রাশ করে তার ওপর কিমা দিয়ে সুন্দর করে মুড়িয়ে স্টিম করে নিন। গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।

শিমের পাকোড়া

যা লাগবে : শিম ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ৪টি, চালের গুঁড়া ১ কাপ, কর্নফ্লাওয়ার আধা কাপ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।

যেভাবে করবেন : শিম কুচি করে কেটে নিন। এবার শিমের সঙ্গে তেল ছাড়া সব উপকরণ দিয়ে ভালোভাবে মেখে ডুবো তেলে মচমচে করে ভেজে নিন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

ঋতু পরিবর্তনে ত্বক ও চুলের যত্ন

রেসিপি শীতের সবজির ভিন্ন স্বাদ

শীতের সবজির ভিন্ন স্বাদ

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

ঘরে ঘরে কাঁথা-কম্বল-লেপের যত্ন

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

গাছিদের ব্যস্ততায় শীতের আগমনী বার্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম