Logo
Logo
×

Advertisement

ঘরে বাইরে

গরমে শিশুর যত্ন

Advertisement

Icon

ফারিন সুমাইয়া

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গ্রীষ্মের গরমের মাত্রা বাড়ছে দিন দিন। প্রখর রোদ, ঘাম, আর কাঠফাটা রোদ, সব মিলিয়ে গরমের পারদ বাড়িয়ে দিচ্ছে আরও কয়েকগুণ। বড়দের পাশাপাশি গরমে নাজেহাল শিশুরাও। গরমে আপনার ছোট্ট সোনামণির প্রয়োজন কিছুটা বাড়তি যত্ন।

গরমে যতটা সম্ভব শিশুকে বাইরে যাওয়া থেকে বিরত রাখুন। বাইরে গেলেই খেলাধুলা কিংবা দৌড়ঝাঁপের কারণে ঘাম হবে। আর ঘাম থেকে শিশুর বাড়বে রোগবালাই। এছাড়া ঘাম অনেক সময় পর্যন্ত শরীরে থাকলে জ্বর, সর্দি, কাশির সমস্যাও সৃষ্টি হয়। শিশু বাইরে কিংবা ঘরেও খেলাধুলার কারণে ঘেমে যায়। এ সময় শিশুর পোশাক পালটে দিন। অন্যদিকে প্রায়ই থাকে নানা দাওয়াতের পর্ব। অনুষ্ঠানে অনেকেই শিশুকে আঁটোসাঁটো পোশাক পরিয়ে নিয়ে যান। এতে করে শিশু আরও ক্লান্ত হয়ে যায় আঁটোসাঁটো পোশাক পরার কারণে। তাই শিশুকে বাইরে কোনো অনুষ্ঠানে নিয়ে গেলেও চেষ্টা করুন যতটা সম্ভব সুতি কাপড়ের ঢিলেঢালা পোশাক পরার জন্য। এতে ঘাম হলেও যেমন দ্রুত শুষে নেবে, তেমনি যথেষ্ট পরিমাণ বাতাস প্রবেশ করতে পারবে পোশাকের ভেতরের অংশে।

গরমে শিশুকে পানিপান করানো অন্যতম চ্যালেঞ্জিং বিষয়। তাই ছোট ছোট টাস্ক আঁকারে পানিপান করার বিষয়টি শিশুর সঙ্গে খেলার ছলে সেরে নিতে পারেন। শিশুর পানি পানের গ্লাস আলাদা করে রাখুন। শিশু বাইরের খাবার খাচ্ছে কিনা, সেই দিকেও লক্ষ রাখুন। বাইরের খাবারের কারণে গরমে পেট ফাঁপা, পেট খারাপ, জ্বরসহ পানিবাহিত রোগ হতে পারে। তাই কোমলপানীয় হোক কিংবা বাইরের ঠান্ডা শরবত বা আইসক্রিম না খাওয়ানো ভালো। চেষ্টা করুন শিশুকে ঘরেই তা বানিয়ে দেওয়ার জন্য।

শিশুর খাবার তালিকায় পরিবর্তন আনুন। ভারি খাবার হজম হতে দীর্ঘ সময় প্রয়োজন হয়, এসব খাবার এড়িয়ে চলুন। ভাজাপোড়া যতটা সম্ভব শিশুর খাবার তালিকা থেকে বাদ দিন। লাউ, মিষ্টি কুমড়া, পেঁপে, কমলা, আমসহ মৌসুমি ফল রাখুন। অল্প অল্প পরিমাণে শিশুর খাবারের তালিকায় ভিন্ন মেন্যু রাখুন। এতে একই খাবার শিশুকে বিরক্ত করে তুলবে না। খাবারের পাশাপাশি শিশুর পর্যাপ্ত ঘুম হচ্ছে কিনা, সেই দিকেও নজর রাখুন। গরমে শিশু যাতে ক্লান্ত হয়ে না পড়ে। এ দিকে বেশি বেশি লক্ষ রাখুন। তাহলেই দেখবেন গরমেও আপনার শিশু থাকবে প্রাণোচ্ছল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উৎসবে গয়নার আভিজাত্য

উৎসবে গয়নার আভিজাত্য

বাংলাদেশ বাণিজ্য মেলা

বাংলাদেশ বাণিজ্য মেলা

রেসিপি পূজায় অতিথির পাতে

পূজায় অতিথির পাতে

পূজায় বান্দরবানে ঘোরাঘুরি

পূজায় বান্দরবানে ঘোরাঘুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম