Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর যৌথ মহড়া

অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩ সমাপ্ত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ সমাপ্ত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর এই মহড়া শুরু হয়েছিল। বৃহস্পতিবার বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে এই মহড়া সমাপ্ত হয়। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস জাভেদ তানভীর খান সমাপনী বক্তৃতা করেন। এ সময় দুই দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দুতাবাসের প্রতিনিধিরা, যুক্তরাষ্ট্র প্যাসিফিক এয়ার ফোর্সের জ্যেষ্ঠ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, মহড়ায় অংশগ্রহণকারী বিমানবাহিনীর কর্মকর্তা ও তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ শীর্ষক যৌথ অনুশীলন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স বিশ্বের বিভিন্ন দেশে প্রতি বছরই নানাবিধ প্রশিক্ষণমূলক অনুশীলন পরিচালনা করে আসছে। বিভিন্ন প্রতিকূল অবস্থা ও আপৎকালীন সংকট নিরসনে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপটার এবং পরিবহণ বিমানসমূহ ব্যবহার করা হয়ে থাকে। ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ মূলত আপৎকালীন ও প্রতিকূল অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপটার এবং পরিবহণ বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের অনুশীলন পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান, একটি এম আই-১৭ হেলিকপ্টার ও প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে পরিবহণ বিমান, বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ জন সদস্য এবং ইউএস প্যাসিফিক এয়ারফোর্সের ৯২ জন সদস্য অংশগ্রহণ করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ওই মহড়ায় অংশগ্রহণ করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম