Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেঙ্গু ও হামে আরও ৭ জনের মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সারা দেশে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ২৬০ জন। এছাড়াও হামের উপসর্গে ২ শিশুর মারা গেছে। সব মিলিয়ে ডেঙ্গু ও হামের উপসর্গে মোট ৭ জন মারা গেছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু ও হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে ১ হাজার ৭৭ জন, ময়মনসিংহে ১১১, চট্টগ্রামে ২৬৫, খুলনায় ২৭৭, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৮৩, বরিশাল বিভাগে ২৪৩ এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন। এছাড়া বর্তমানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৬ হাজার ১১৪ জন। আর হাসপাতাল থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫৯৩ জন।

এদিকে, হামবিষয়ক আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মারা যাওয়া ২ শিশুর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একজন করে রয়েছে। এ সময় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫৯ শিশু এবং হাম শনাক্ত হয়েছে ৮১ শিশুর। সব মিলিয়ে হামের নতুন রোগী ১,৪৪০ শিশু। এই নিয়ে সরকারি হিসাবে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মারা গেছে এক হাজার ২৮৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৫ শিশুর। বাকি ১ হাজার ১৭৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে। আর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৭২২ শিশু। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে ৯ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে দুই লাখ ৪০ হাজার ১৯৯ জন। এখন পর্যন্ত হামের রোগী পাওয়া গেছে ২৪ হাজার ৫২৩ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন দুই লাখ ১৪ হাজার ২৫১ শিশু। এখন পর্যন্ত হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২ লাখ ৫ হাজার ৩৮৩ শিশু।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গু ও হামে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গু ও হামে আরও ৭ জনের মৃত্যু

মূল্যস্ফীতি সামান্য কমলেও নেই স্বস্তি

মূল্যস্ফীতি সামান্য কমলেও নেই স্বস্তি

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

নতুন মুদ্রানীতির কাজ শুরু মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমবে

মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম