Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাম আক্রান্ত হয়ে দেশে যত শিশু মারা গেছে তার সব দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ‘হামে মৃত্যুর দায় তো আমার, দায়ী আমি। আমাকে ফাঁসি দিন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারিনি। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটি আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত চারতলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। টিকা নিতে অনেকের অনীহা আছে দাবি করে মন্ত্রীর ভাষ্য-এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম। তিনি বলেন, শিশুরা টিকা না নেওয়ার পেছনে অনেক সময় মা-বাবারাও অবহেলা করেন, অনেকে ইনজেকশনের ভয়ে টিকাকেন্দ্রে আসেন না। তবে আমরা প্রটোকলের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিচ্ছি। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, ছয় মাসের নিচের বয়সিদের হাম হচ্ছে কিন্তু টিকা দিতে পারছি না। এই বিষয়ে নিয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ছয় মাসের কম বয়সি শিশুদের টিকা দিলে প্যারালাইসিস বা অন্যান্য রোগ হতে পারে। তিনি বলেন, এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডেঙ্গু ও হামে আরও ৭ জনের মৃত্যু

ডেঙ্গু ও হামে আরও ৭ জনের মৃত্যু

মূল্যস্ফীতি সামান্য কমলেও নেই স্বস্তি

মূল্যস্ফীতি সামান্য কমলেও নেই স্বস্তি

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

নতুন মুদ্রানীতির কাজ শুরু মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমবে

মূল্যস্ফীতি কমলে নীতি সুদের হার কমবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম