যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সেনাবাহিনীর ইফতার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে সেনাবাহিনী ইফতার ও নৈশভোজের আয়োজন করে। এদিন সেনাবাহিনীর ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আজিজুর রহমান, বীর উত্তম বক্তব্য রাখেন। তিনি এই অনুষ্ঠান আয়োজনের জন্য সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
পরবর্তীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তার বক্তব্যে উপস্থিত অতিথিদের পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি তিনি সেনাবাহিনীর সূচনালগ্নে তাদের অনন্য অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
