Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

৬ নবজাতকের মৃত্যু

শোকজের জবাব দিয়েছে আদ-দ্বীন সিদ্ধান্তের অপেক্ষা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিয়েছে আদ-দ্বীন হাসপাতাল। মঙ্গলবার বিকালে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে লিখিত জবাব দেয়। অধিদপ্তরের রিসিপশন শাখা চিঠি গ্রহণ করে প্রাপ্তি স্বীকার কপি আদ-দ্বীন হাসপাতালকে দিয়েছে বলে সংশ্লিষ্টরা যুগান্তরকে নিশ্চিত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন রুমি যুগাান্তরকে বলেন, দুদিন ছুটিতে থাকায় এ বিষয়ে কোনো আপডেট তথ্য আমার কাছে নেই। তদন্ত কমিটির সদস্যের সঙ্গে কথা বলে জানাতে পারব। তবে নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আদ-দ্বীনের কারণ দর্শানোর জবাব অধিদপ্তরে এসেছে। এখনো সেটি পর্যালোচনা হয়নি। তদন্ত কমিটি শিগগিরই বসে সিদ্ধান্ত দেবে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না-এই মর্মে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষকে শোকজ করা হয়। প্রসঙ্গত, ঈদুল আজহার আগের দিন ২৭ মে ভোরের দিকে আদ-দ্বীন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে থাকা ছয় শিশুর সবাই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একে একে তাদের মৃত্যু হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম