Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চিকিৎসায় আশার আলো

ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

৬১ অংশগ্রহণকারীর টিউমারের বৃদ্ধি থেমে গেছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অগ্ন্যাশয়ের ক্যান্সার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি হয়েছে। একটি দৈনিক সেবনযোগ্য ওষুধ সবচেয়ে প্রাণঘাতী ও চিকিৎসায় অত্যন্ত কঠিন এ ক্যান্সারে আক্রান্ত কিছু রোগীর টিউমারকে সংকুচিত করতে, এমনকি পুরোপুরি নির্মূল করতেও সক্ষম বলে মনে হচ্ছে। প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় দেখা গেছে, কেমোথেরাপির পাশাপাশি ‘ড্যারাক্সনরাসিব’ নামক ওষুধটি গ্রহণকারী প্রতি ১২ জন রোগীর মধ্যে একজনের শরীরে ক্যান্সার এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা স্ক্যানে আর ধরা পড়ছে না।

শুক্রবার বিবিসির খবরে বলা হয়, যাদের শরীরে অগ্ন্যাশয়ের ক্যান্সার ছড়িয়ে পড়েছে (অ্যাডভান্সড প্যানক্রিয়াটিক ক্যান্সার) এবং সম্প্রতি রোগ নির্ণয় করা হয়েছে-এমন ৬১ জন অংশগ্রহণকারীর প্রায় সবার ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে। তবে চিকিৎসকরা সতর্ক করে বলেছেন, ওষুধটি কতদিন রোগটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে তা এখনো স্পষ্ট নয় এবং একে পুরোপুরি ‘নিরাময়’ হিসাবে গণ্য করা উচিত নয়।

অত্যন্ত আশাব্যঞ্জক : ক্যান্সার রিসার্চ ইউকে এ ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য ‘কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি’ বলে বর্ণনা করেছেন। সংস্থাটির ড. স্যাম গডফ্রে বিবিসিকে জানান, এ ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। তিনি বলেন, ‘এই নতুন ওষুধটি এমন একটি উপায় খুঁজে বের করেছে, যার মাধ্যমে আগে যে ক্যান্সারগুলোকে ওষুধের আওতায় আনা অসম্ভব বলে মনে হতো, সেগুলোর বিরুদ্ধে লড়াই করা সম্ভব হচ্ছে।’ তিনি বলেন, ‘অবশেষে আমরা অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসায় অগ্রগতি দেখতে পাচ্ছি, যা অনেক আগেই হওয়া উচিত ছিল।’ অগ্ন্যাশয়ের ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত জটিল। যুক্তরাজ্যে যত ধরনের সাধারণ ক্যান্সার দেখা যায়, তার মধ্যে এই ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেঁচে থাকার হার সবচেয়ে কম। যদিও কেমোথেরাপির মাধ্যমে টিউমার কিছুটা ছোট করা সম্ভব, তবুও প্রায়শই ক্যান্সার পুনরায় বাড়তে শুরু করে। যাদের ক্যান্সার অনেক দূর ছড়িয়ে পড়েছে, এমন রোগীদের ক্ষেত্রে বেঁচে থাকার সময়কাল সাধারণত কয়েক মাস হয়, কয়েক বছর নয়। চিকিৎসকরা আশা করছেন, এই নতুন চিকিৎসা পদ্ধতি রোগীদের হাতে কিছুটা বাড়তি সময় দিতে পারে-এমনকি যদি এটি ক্যান্সারকে চিরতরে নির্মূল করতেও না পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্য দাম সহনীয় রাখা রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

চিকিৎসায় আশার আলো ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ভিকারুননিসা ছাত্রী অরিত্রীর আত্মহত্যা প্ররোচনার কিছু পায়নি পিবিআই

প্ররোচনার কিছু পায়নি পিবিআই

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম