Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ায় এক সপ্তাহের সফরে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। বৃহস্পতিবার রাত ১২টা ৫০ মিনিটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরকালে অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। মালয়েশিয়াতেও প্রবাসীদের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

সফরসঙ্গী হিসাবে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ নেতারা। ২৬ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

আলী আহসান মুজাহিদকে স্মরণ : জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের অবদান স্মরণ করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, মুজাহিদ ছিলেন ইসলামী আন্দোলনের আদর্শনিষ্ঠ ও আপসহীন নেতা। গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ২০০১-২০০৬ মেয়াদে চারদলীয় জোট সরকারের সমাজকল্যাণমন্ত্রী হিসাবে সততা, দক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মুজাহিদ।

শফিকুর রহমানের অভিযোগ, আওয়ামী লীগ সরকার রাজনৈতিকভাবে জামায়াতকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে দলটিকে নেতৃত্বশূন্য করার চেষ্টা করে। এর ধারাবাহিকতায় মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয় এবং মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম সুপ্রিমকোর্ট থেকে খালাস পাওয়ায় দলটির নেতাদের বিরুদ্ধে আগের রায়গুলোর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, ২০১৫ সালের ২১ নভেম্বর রাত ১২টা ৫৫ মিনিটে মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তার ত্যাগ ও আত্মদানের ইতিহাস জাতি স্মরণ করবে। মুজাহিদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিবৃতির শেষে মুজাহিদের শাহাদত কবুল করে জান্নাতুল ফিরদাউস দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন জামায়াত আমির। একই সঙ্গে তার অসমাপ্ত কাজ এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

লক্ষ্য দাম সহনীয় রাখা রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

রমজানে আগাম খেজুর আমদানির উদ্যোগ

চিকিৎসায় আশার আলো ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ওষুধে অগ্ন্যাশয় টিউমার অদৃশ্য

ভিকারুননিসা ছাত্রী অরিত্রীর আত্মহত্যা প্ররোচনার কিছু পায়নি পিবিআই

প্ররোচনার কিছু পায়নি পিবিআই

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে জামায়াত আমির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম