Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রাজধানীর চার বারে অভিযান এনবিআরের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর চারটি বারে একযোগে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনস্থ চারটি গোয়েন্দা সংস্থা। অভিযানে ৮৬৭ লিটার মদ-বিয়ার, আমদানি নিয়ন্ত্রিত জিনশিন ও জাফরান জব্দ করেছে। শনিবার রাতে আগারগাঁও রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

শুল্ক গোয়েন্দার অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহমেদ জানান, রাজধানীর তেজগাঁও ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেসে অভিযান চালিয়ে অনুমোদনবিহীন বিভিন্ন ব্রান্ডের ২৩০ লিটার অ্যালকোহল জব্দ করা হয়েছে। এসব পণ্য কাভার্ডভ্যানে করে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। এছাড়াও যৌনশক্তিবর্ধক জিনশিন পাওয়া গেছে। প্রচলিত আইন অনুযায়ী, জিনশিন আমদানি করতে ওষুধ অধিপ্তরের অনুমোদন নিতে হয়। পাশাপাশি এক কেজি জাফরান ফ্রিজে সংরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এসব পণ্য আমদানি বা স্থানীয় ক্রয়ের বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। এছাড়া উত্তরায় মারগারিটা লাউঞ্জে ৬০৮ লিটার মদ পাওয়া গেছে। যার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তেজগাঁও হোটেল হলিডে ইন-এ অভিযান চালিয়ে অ্যালকোহল পণ্য ক্রয়-মজুতের তথ্য জব্দ করা হয়। গুলশানের ’র’ ক্যানভাসে ২৯ লিটার অনুমোদনহীন অ্যালকোহল জব্দ করা হয়। রেজভী আহমেদ জানান, এই প্রথমবারের মতো এনবিআরের চার গোয়েন্দা সংস্থা (সেন্ট্রাল ইন্টিলিজেন্স সেল, ভ্যাট গোয়েন্দা, শুল্ক গোয়েন্দা, আয়কর গোয়েন্দা) সমন্বিত অভিযান চালিয়েছে। প্রয়োজনীয়তা ভিত্তিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফাটল

সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ফাটল

তিন কিশোরের ‘মাস্তানি’তে প্রাণ গেল রিকশাচালকের

তিন কিশোরের ‘মাস্তানি’তে প্রাণ গেল রিকশাচালকের

ফুটপাত দখল হলেই উচ্ছেদ অভিযান: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখল হলেই উচ্ছেদ অভিযান: ডিএনসিসি প্রশাসক

রাজধানীর চার বারে অভিযান এনবিআরের

রাজধানীর চার বারে অভিযান এনবিআরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম