Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

পূর্বাচল-ঝিলমিলে পাঁচ কাঠা ও বড় আবাসিক প্লটে প্রণোদনা

বাড়তি এফএআর আবেদনের সময় ৬ মাস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পে বাড়ি নির্মাণে শর্তসাপেক্ষে বিশেষ প্রণোদনা দিয়েছে সরকার। প্রকল্প দুটির পাঁচ কাঠা বা তার বেশি আয়তনের

আবাসিক প্লটে ভিত্তি ফ্লোর এরিয়া রেশিওর (এফএআর) সঙ্গে সর্বোচ্চ ০.৫ যোগ করা যাবে। এ সুবিধা পেতে ১৫ অক্টোবর থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে পরিকল্পনা অনুমোদনপত্রের জন্য আবেদন করতে হবে।

প্রণোদনাপ্রাপ্ত প্লটে চূড়ান্ত নির্মাণ অনুমোদনপত্র পাওয়ার এক বছরের মধ্যে প্লিন্থ লেভেল বা ভবনের ভিটি পর্যন্ত নির্মাণকাজ শেষ করতে হবে। তা না হলে নকশা অনুমোদনের জন্য দেওয়া ফির ২০ গুণ জরিমানা কর্তৃপক্ষকে দিতে হবে। ঢাকা মহানগর এলাকার বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ (২০২২-২০৩৫) সংশোধন করে এ বিধান যুক্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ১২ অক্টোবরের প্রজ্ঞাপনটি বুধবার গেজেটে প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার নাজীম। একই গেজেটে আরও দুটি বিষয়ে সংশোধন আনা হয়েছে। এর একটি আইলবহর মৌজার নির্দিষ্ট জমির প্রস্তাবিত ভূমি ব্যবহার ‘ওপেন স্পেস’ থেকে শর্তসাপেক্ষে ‘ভারী শিল্প এলাকা’ করা। অন্যটি জলস্রোত ওভারলে জোনে স্থাপনা নির্মাণের অনুমোদনসংক্রান্ত নির্দেশনা পরিবর্তন।

বাড়তি নির্মাণ সুবিধার সঙ্গে সময়সীমা : ড্যাপের ৩.৬.৪.১ অনুচ্ছেদের আওতায় প্রণোদনা ফারসংক্রান্ত সারণি ৩.২৮-এ নতুন ক্রমিক ১০ যুক্ত করা হয়েছে। এতে পূর্বাচল ও ঝিলমিল আবাসিক প্রকল্পের জন্য বিশেষ প্রণোদনা রাখা হয়েছে। প্রণোদনা ভিত্তি ফারের সঙ্গে যুক্ত হবে। নতুন বিশেষ প্রণোদনা পাঁচ কাঠা বা তার বেশি আয়তনের আবাসিক প্লটের জন্য প্রযোজ্য। কাজ শেষ করতে হবে প্লিন্থ লেভেল পর্যন্ত। এই শর্ত পূরণ না হলে নকশা অনুমোদনের জন্য দেওয়া ফির ২০ গুণ জরিমানা দিতে হবে।

নির্দিষ্ট জমিতে ভারী শিল্পের সুযোগ : আইলবহর মৌজার মহানগর জরিপের ১০৪৭, ১০৪৮ ও ১০৫০ নম্বর দাগের জমি ড্যাপে প্রস্তাবিত ‘ওপেন স্পেস’ থেকে শর্তসাপেক্ষে ‘ভারী শিল্প এলাকা’ হিসাবে পরিবর্তনের বিধান যুক্ত করা হয়েছে। জমি বুড়িগঙ্গা নদীর ফোরশোর বা তীরভূমিসংলগ্ন হওয়ায় অভ্যন্তরীণ জলপথ ও তীরভূমিতে স্থাপনা নির্মাণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০১০ অনুযায়ী বিআইডব্লিউটিএর ছাড়পত্র নিতে হবে। সিটি জরিপ রেকর্ডের পর্চায় জমির ‘হালট’ শ্রেণি সংশোধন না হওয়া পর্যন্ত তা সংরক্ষণ করতে হবে।

জলস্রোত ওভারলে জোনের নির্দেশনায় পরিবর্তন : ড্যাপের ৭.৫.৮(খ) অনুচ্ছেদেও সংশোধন আনা হয়েছে। আগের নির্দেশনায় অনুমোদনযোগ্য ভূমি ব্যবহার ও জলস্রোত ওভারলে জোনের নির্দেশনায় অমিল থাকলে সিএস, আরএস ও মহানগর জরিপের যে কোনো দুটি রেকর্ডে জমি ভিটি, বাড়ি বা অকৃষি হিসাবে উল্লেখ থাকার শর্ত ছিল। নতুন নির্দেশনায় সেই শর্তের পরিবর্তে প্রস্তাবিত ভূমি ব্যবহার এবং অনুমোদিত আবাসিক প্রকল্পের লেআউটের নির্দেশনা অনুসরণের বিধান দেওয়া হয়েছে। তবে পর্চায় খাল, ক্যানেল, পুকুর, রাস্তা বা চলার পথ, জলাশয় ইত্যাদি হিসাবে উল্লেখ থাকা সরকারি খাস বা ব্যক্তিমালিকানাধীন জমি এ ব্যবস্থার বাইরে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ

ব্রিফিংয়ে জয়সোয়াল সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে

মন্ত্রিসভা কমিটির বৈঠক আরও ৯ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

আরও ৯ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

পূর্বাচল-ঝিলমিলে পাঁচ কাঠা ও বড় আবাসিক প্লটে প্রণোদনা

পূর্বাচল-ঝিলমিলে পাঁচ কাঠা ও বড় আবাসিক প্লটে প্রণোদনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম