Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ব্রিফিংয়ে জয়সোয়াল

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সংখ্যালঘুদের ওপর ‘অত্যাচার’ বন্ধে বাংলাদেশের সরকার উদ্যোগী হবে বলে আশা করে ভারত। বুধবার বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের একটি বিবৃতি সম্পর্কে প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেন। ওই বিবৃতিতে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, ‘দুর্গাপূজা এসেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার অব্যাহত থাকার অভিযোগ এনেছে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। এক বিবৃতিতে সংগঠনটি জানায়-তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি অত্যাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে খুনের ঘটনাও আছে। অভিযোগ-একজনকেও গ্রেফতার করা হয়নি।’ এ বিষয়ে ভারত সরকারের মনোভাব কী-তা জানতে চান প্রশ্নকর্তা। জবাবে রণধীর জয়সওয়াল বলেন, আমাদের আশা এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা নিতে উদ্যোগী হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে আরেকটি প্রশ্ন ছিল-বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের অংশগ্রহণ না করা নিয়ে। প্রশ্নকর্তা বলেন, পরপর দুবার এমন ঘটল। বিমসটেকের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিকস সম্মেলনের আউটরিচে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আসেননি। এবার স্বরাষ্ট্রমন্ত্রী এলেন না। বিমসটেকের স্বরাষ্ট্রমন্ত্রী সম্মেলন প্রসঙ্গে জয়সোয়াল সরাসরি কোনো উত্তর দেননি। কোনো মন্তব্যও করেননি। তিনি বলেন, ওই সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব অংশ নেন। সম্মেলন শেষে দিল্লি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। সন্ত্রাসবাদ, মাদক, অর্থ পাচারের মতো বেশকিছু ঘটনা চিহ্নিত হয়েছে। এগুলো মোকাবিলায় সব সদস্য দেশ সহযোগিতা করতে রাজি হয়েছে। তিনি বলেন, ভারতের আশা বিমসটেকের সব সদস্য দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ

কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দুগ্রুপে সংঘর্ষ

ব্রিফিংয়ে জয়সোয়াল সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে

মন্ত্রিসভা কমিটির বৈঠক আরও ৯ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

আরও ৯ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

পূর্বাচল-ঝিলমিলে পাঁচ কাঠা ও বড় আবাসিক প্লটে প্রণোদনা

পূর্বাচল-ঝিলমিলে পাঁচ কাঠা ও বড় আবাসিক প্লটে প্রণোদনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম