Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

‘জয় বাংলা’ স্লোগানে দীপক আটক, পরে মুক্ত

সিপিবি কার্যালয়ে হামলা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক শীলকে আটক করে পুলিশ। পরে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

দেশের বিভিন্ন স্থানে বাউল গানসহ সাংস্কৃতিক আয়োজনে হামলা ও বাধা দেওয়ার প্রতিবাদে ‘প্রতিবাদী শিল্পী জনতা’র ব্যানারে সোমবার বিকাল ৪টায় মীনা বাজারের সামনে মানববন্ধন হওয়ার কথা ছিল। তবে সেখানে পুলিশের বাধায় কর্মসূচি পণ্ড হয়ে যায় বলে অভিযোগ করেন সংস্কৃতিকর্মীরা।

আওয়ামী লীগ আখ্যা দিয়ে সিপিবি কার্যালয়ে হামলা : সোমবার রাত ৯টার পর ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে রাত ১০টার দিকে পল্টনে আনন্দ মিছিল বের করেন ছাত্র ও যুব ইউনিয়নের নেতাকর্মীরা। ওই মিছিল জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগ তুলে আবারও হামলা করে একদল লোক। পুরানা পল্টনের মুক্তি ভবনের ষষ্ঠ ও সপ্তম তলায় সিপিবির কার্যালয়। একই ভবনের অষ্টম তলায় ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের কার্যালয়। মিছিল বের করার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে মিছিলে ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্র ও যুব ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। এ বিষয়ে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। মিছিল থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে কিছু লোক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জামায়াত আমির

নৈতিক ও ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জামায়াত আমির

ফের কথা পালটালেন ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা

ধর্ষণের শিকার নারীর নবজাতক বিক্রি

ধর্ষণের শিকার নারীর নবজাতক বিক্রি

‘জয় বাংলা’ স্লোগানে দীপক আটক, পরে মুক্ত

‘জয় বাংলা’ স্লোগানে দীপক আটক, পরে মুক্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম