Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ জনের প্রাণহানি * ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু, আক্রান্ত ২ হাজার ৭১ * হাম উপসর্গ ও নিশ্চিত হামে শনাক্ত ১ হাজার ২৯৫

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে ডেঙ্গু ও হামের প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন। অন্যদিকে, হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৭২ জন। এ সময়ে হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ২১ হাজার ৪২২ জন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।

মাসভিত্তিক হিসাবে, শুধু অক্টোবরেই ডেঙ্গুতে মারা গেছেন ১৫৫ জন। সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে। এর আগে ৬ ও ১৫ অক্টোবর এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যুতে সেই রেকর্ড ছাড়িয়ে গেছে।

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, এ সময়ে হাম উপসর্গে আক্রান্ত হিসাবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন। নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। সব মিলিয়ে নতুন আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৯৫। ১৫ মার্চ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৮৪ জনে। এ সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৯৯ হাজার ১২৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯১ হাজার ৯০ জন। একই সময়ে হাম উপসর্গে ১ হাজার ১৩৫ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৫৪১ জনের। নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছেন ১০৪ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

খুলনা বিভাগেও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগটিতে ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ২১৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৩১ জন চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ২৭ অক্টোবর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫০৬ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৪৫ জন। এ নিয়ে চলতি বছরে খুলনা বিভাগে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ডোনাল্ড ট্রাম্প

ইরানই আমাদের সঙ্গে যুদ্ধ শুরু করেছে: ডোনাল্ড ট্রাম্প

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু

এফটিএর আলোচনা শুরু মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোই চ্যালেঞ্জ

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোই চ্যালেঞ্জ

ঢাকায় টেককানেক্ট-২০২৬ সম্মেলন শিল্প খাতে এআইর ব্যবহার বাড়লে উৎপাদন ব্যয় কমবে

শিল্প খাতে এআইর ব্যবহার বাড়লে উৎপাদন ব্যয় কমবে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম