Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

স্পেলিং স্টারের মূল আসর শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২৬ হাজার ৫০০ শিক্ষার্থীর নিবন্ধন এবং কয়েক ধাপের বাছাইপর্ব পেরিয়ে টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে ‘শাহীন এডুকেশন ফ্যামিলি-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রথম আসর। শুক্রবার থেকে চ্যানেল আইতে এ প্রতিযোগিতার সম্প্রচার শুরু হয়। এখন থেকে প্রতি শুক্র ও রোববার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে অনুষ্ঠানটি। শহর থেকে প্রত্যন্ত অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে একই মঞ্চে নিয়ে আসার এ আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর।

চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ৬৪ জেলার শিক্ষার্থীরা নিবন্ধন করে। ২১ আগস্ট ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। পরে আটটি বিভাগে বিভিন্ন ধাপের প্রতিযোগিতা শেষে সেরা ১০০ শিক্ষার্থী টেলিভিশনপর্বে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।

প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ইংরেজি বানান দক্ষতা, শব্দ শনাক্তকরণ, উপস্থিত বুদ্ধি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও আত্মবিশ্বাস যাচাই করা হয়। মোট ১৩ পর্বের এ আয়োজনের শেষ পর্যায়ে সেরা ১০ প্রতিযোগী অংশ নেবে চূড়ান্তপর্বে।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার তিন লাখ, দ্বিতীয় পুরস্কার দুই লাখ এবং তৃতীয় পুরস্কার এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারী পাবে ৫০ হাজার টাকা করে। এ ছাড়া সেরা ১০ প্রতিযোগীকে একটি করে ল্যাপটপ দেওয়া হবে।

শাহীন এডুকেশন ফ্যামিলির চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন বলেন, ‘এ আয়োজনের লক্ষ্য শুধু একজন বিজয়ী নির্বাচন নয়, বরং শিশুদের ইংরেজি শেখার আগ্রহ বাড়ানো এবং আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করা।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

ঘনিষ্ঠ হচ্ছে ঢাকা আঙ্কারা সম্পর্ক

বাংলাদেশ-কোরিয়া চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

চূড়ান্ত হচ্ছে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির খসড়া

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

সুবিধাবঞ্চিতদের জন্য ই-ঋণ সুবিধা চালু

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

ঢাকার আদালত থেকে হত্যা মামলার আসামির পলায়ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম