Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

তুরস্কে কপ-৩১ সম্মেলন শুরু আজ

বাংলাদেশের বছরে ক্ষতি ১৫.২ বিলিয়ন ডলার

Icon

আলমগীর মিয়া, আনতালিয়া (তুরস্ক) থেকে

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তুরস্কের অন্যতম পর্যটন শহর আনতালিয়া। যাকে বলা হয় দেশটির পর্যটন স্বর্গ। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিখ্যাত ও সুন্দর এই শহরে আজ শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু আসর, যা আগামী ২১ নভেম্বর পর্যন্ত চলবে। ইতোমধ্যে দুইশটি দেশের নেতৃবৃন্দ এখানে এসেছেন।

জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষতির বিষয়টি তুলে ধরে কপ-৩১ সম্মেলনে লস অ্যান্ড ড্যামেজ বা ক্ষয়ক্ষতি বাবদ অর্থ সহায়তার দাবি জানাবে বাংলাদেশ। কপ-৩১-এ যোগ দিতে কাল ১০ নভেম্বর তুরস্ক সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

সম্মেলনে যোগ দিয়ে পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বাংলাদেশের জাতীয় অবস্থান তুলে ধরে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশ ও জলবায়ু সম্পর্কিত বিভিন্ন উদ্যোগ তুলে ধরবেন সরকারপ্রধান। পাশাপাশি অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের (গ্রান্ট) দাবি জানাবে বাংলাদেশ।

সম্মেলনটির যৌথ নেতৃত্ব (কো-প্রেসিডেন্সি) দেবে দুই ভিন্ন গোলার্ধের দুটি দেশ-তুরস্ক ও অস্ট্রেলিয়া। এর মধ্যে স্বাগতিক দেশ হিসাবে তুরস্ক সামগ্রিক কর্মপরিকল্পনা (অ্যাকশন এজেন্ডা) পরিচালনা করবে, আর আলোচনা বা দরকষাকষির মূল সভাপতিত্বের দায়িত্ব পালন করবে অস্ট্রেলিয়া। সম্মেলনে দুই দেশের নেতৃত্ব ঘিরে অভিনব কূটনৈতিক এই সমঝোতা কপের দীর্ঘ ইতিহাসে এক বিরল ঘটনা।এ প্রসঙ্গে বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছর বাংলাদেশ ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই ক্ষতির বিষয়টি তুলে ধরে কপ-৩১ সম্মেলনে ক্ষয়ক্ষতি বাবদ অর্থ সহায়তার দাবি জানাবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, লস অ্যান্ড ড্যামেজের অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ দেশগুলো যাতে এ তহবিল থেকে অর্থ পায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। এ দাবি জোটবদ্ধভাবে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

এবারের সম্মেলনের আরেকটি বড় চমক হলো কাগুজে প্রতিশ্রুতির বদলে সুনির্দিষ্ট ও পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ। তুরস্কের প্রেসিডেন্সি থেকে প্রথমবারের মতো ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়নের হার ৩৫ শতাংশে উন্নীত করা এবং ভবন নির্মাণ খাতে জ্বালানি তীব্রতা অন্তত ২৫ শতাংশ কমানোর মতো বাস্তবমুখী প্রস্তাব সামনে আনা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিউগিনি প্রপার্টিজে হামলা উলটো আবাসন প্রকল্প মালিকের বিরুদ্ধে মামলা

উলটো আবাসন প্রকল্প মালিকের বিরুদ্ধে মামলা

তুরস্কে কপ-৩১ সম্মেলন শুরু আজ বাংলাদেশের বছরে ক্ষতি ১৫.২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বছরে ক্ষতি ১৫.২ বিলিয়ন ডলার

আলোচনা সভায় বক্তারা জিডিপির হিসাবে বড় অসংগতি রয়েছে

জিডিপির হিসাবে বড় অসংগতি রয়েছে

ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন

ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম