Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আইনজীবীর ওপর হামলা

যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

জাতীয় সংসদ অধিবেশন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে গ্রেফতারের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ-সদস্য নাজিবুর রহমান। জামায়াতপন্থি আইনজীবীদের সংগঠনের নেতা রাহেদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার অভিযোগে এই দাবি জানান নাজিবুর রহমান।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে তিনি এ দাবি জানিয়ে বলেন, যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে নামিয়ে একটি কক্ষে আটকে রেখে মারধর করেছেন। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দিয়েছেন। এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বিবৃতি প্রত্যাশা করেন তিনি।

সংসদে নাজিবুর রহমান বলেন, ‘সুপ্রিমকোর্টের একজন আইনজীবী রঞ্জুর ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। যুবদল নেতা নয়ন ও তার সহযোগীরা সেই আইনজীবীকে তার গাড়ি থেকে জোর করে টেনে বের করেন। তিনি বারবার জানিয়েছেন, তিনি জামায়াতে ইসলামীর সদস্য, তিনি বাংলাদেশ ল-ইয়ার্স কাউন্সিলের সদস্য। তার পরও তাকে ধরে নিয়ে একটি ঘরে আটকে রাখা হয়েছে, মারধর করা হয়েছে। পিটিয়ে হাত ভেঙে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম, যে ব্যক্তি এই ঘটনার জন্য দায়ী, আমরা মবের বিরুদ্ধে কথা বলি, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কিন্তু তার কিছুই হয়নি। এজন্য বিষয়টি তুললাম।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

জাতীয় সংসদ অধিবেশন রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

আইনজীবীর ওপর হামলা যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

আজানকে শিল্প করার প্রস্তাব স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম