Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জাতীয় সংসদ অধিবেশন

রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

Icon

সংসদ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচারও হবে। একই সঙ্গে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আগামী সপ্তাহ থেকে আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে।

মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিন ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার শিকার হওয়ার ঘটনায় গোটা জাতির হৃদয়ে ক্ষত তৈরি হয়। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা শিশুটিকে ধর্ষণ ও হত্যা করে। ঘটনার দিনই পুলিশ সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেফতার করে। ২০ মে মামলা হয় ও ২৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ১৭ জুন মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

তিনি বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এই মামলার আপিলও স্বল্পতম সময়ে নিষ্পত্তি করা হয়েছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা, প্রধান বিচারপতির বিচারিক সক্রিয়তাসহ সংশিষ্ট সবার ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, রামিসার বাবা প্রথমে মামলা করতে চাননি। তার আশঙ্কা ছিল, মামলা করেও বিচার পাবেন না। পরে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি রামিসার বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচারের আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি পূরণে সরকার কাজ করেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

ভাঙ্গায় আ.লীগের ককটেলে কৃষকদল নেতা নিহত

জাতীয় সংসদ অধিবেশন রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

রামিসা হত্যায় বিচার সম্পন্ন হাদি হত্যারও হবে: আইনমন্ত্রী

আইনজীবীর ওপর হামলা যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

যুবদল নেতা নয়নকে গ্রেফতার দাবি জামায়াত এমপির

আজানকে শিল্প করার প্রস্তাব স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম