Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চূড়ান্ত চুক্তির চেষ্টা চলছে

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে জলবায়ু চুক্তি নিয়ে অচলাবস্থা

Icon

আলমগীর মিয়া

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

তুরস্কের আনতালিয়ায় বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের বিষয়ে মতবিরোধের কারণে চূড়ান্ত চুক্তি নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এ বিরোধে শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার রাতভর আলোচনা চললেও চুক্তির বিষয়ে একমত হতে পারেনি অংশগ্রহণকারী দেশগুলো। রোববার নির্ধারিত সময়ের পর দ্বিতীয় দিনের মতো অতিরিক্ত সময়েও আলোচনা অব্যাহত রয়েছে। জলবায়ু চুক্তির সর্বশেষ খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধের বিষয়ে সব ধরনের উল্লেখ বাদ দেওয়ায় বিভিন্ন দেশ ক্ষুব্ধ হয়েছে। এমনকি কয়েকটি দেশ আলোচনা থেকে বেরিয়ে যাওয়ার হুমকিও দিয়েছে। বিরোধী পক্ষগুলোর মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা এবং গ্রহণযোগ্য চুক্তির খসড়া তৈরির লক্ষ্যে সম্মেলনের আয়োজক দেশ তুরস্কে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে সময়মতো চুক্তি চূড়ান্ত না হওয়ায় রোববার সকালে নিজ দেশে ফেরার কথা ছিল এমন আলোচকরা তাদের ফ্লাইট সোমবার পর্যন্ত পিছিয়ে নিয়েছেন।

জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে গভীর মতবিরোধে থাকা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও সৌদি আরবকে একসঙ্গে আলোচনায় বসানো হয়েছে, যাতে একটি সমঝোতায় পৌঁছানো যায়। সম্মেলনের এক পূর্ণাঙ্গ অধিবেশনে কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম প্রতিনিধিদের জানান, পর্যালোচনার জন্য চুক্তির তৃতীয় ও ‘চূড়ান্ত’ খসড়া তাদের কাছে পাঠানো হবে। খসড়াটি নিয়ে সমঝোতায় পৌঁছাতে আলোচকদের স্থানীয় সকাল ৬টা পর্যন্ত সময় দেওয়া হবে। এরপর সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে।

কুরুম বলেন, আমরা আপনাদের অনুরোধ করছি, সিদ্ধান্তটি ভালোভাবে বিবেচনা করুন। বাকি বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি রয়েছি। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ুবিষয়ক দূতকে শনিবার সতর্ক করে বলেন, ‘খারাপ কোনো চুক্তির চেয়ে কোনো চুক্তি না হওয়াই ভালো।’

তুরস্কের আনতালিয়া শহরে অনুষ্ঠিত এ সম্মেলন থেকে বড় ধরনের অগ্রগতির প্রত্যাশা শুরু থেকেই কম ছিল। ইরান যুদ্ধের কারণে ভূরাজনৈতিক উত্তেজনা ও তেলের বাজারে মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে গিয়ে দেশগুলো এমনিতেই চাপে রয়েছে। ইউরোপ থেকে নেপাল ও ইন্দোনেশিয়া পর্যন্ত জলবায়ু পরিবর্তনজনিত ধারাবাহিক দুর্যোগের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি আরও চরম আবহাওয়ার ঝুঁকি বাড়িয়ে তুলছে। চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত জলবায়ু চুক্তির প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত বন্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার প্রকাশিত সংশোধিত ও সংক্ষিপ্ত খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের কোনো উল্লেখই রাখা হয়নি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন কার্যক্রমের জন্য আরও অর্থায়নের নিশ্চয়তা চেয়েছে আফ্রিকান দেশগুলোর জোট। যদিও ইইউ আগেই জানিয়েছে, তারা এ ধরনের প্রস্তাব সমর্থন করবে না। ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওয়াপক হুকস্ট্রা বলেন, ‘জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে ইউরোপীয় ইউনিয়ন কোনো চুক্তিতে সম্মত হবে না।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

চূড়ান্ত চুক্তির চেষ্টা চলছে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে জলবায়ু চুক্তি নিয়ে অচলাবস্থা

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে জলবায়ু চুক্তি নিয়ে অচলাবস্থা

এত কিছুর পরও শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: রিজভী

এত কিছুর পরও শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: রিজভী

মূসক ও শুল্ক নিয়ে পেট্রোবাংলা ও এনবিআরের বিরোধ

মূসক ও শুল্ক নিয়ে পেট্রোবাংলা ও এনবিআরের বিরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম