Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

লালবাগে রেস্টুরেন্টে গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ ৬

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাজধানী হাজারীবাগের বটতলা মাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও দুইজন। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এর আড়াই ঘণ্টার ব্যবধানে লালবাগে একটি রেস্টুরেন্টে গ্যাস লাইন বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। হাজারীবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত নারীর নাম পারভিন আক্তার। আহত দুইজনের নাম ফাতেমা আক্তার ঊর্মি ও মোছা. ফরিদা বেগম। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নিয়ে গেলে ফরিদা বেগমকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ফাতেমা আক্তার ঊর্মিকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেন হাজারীবাগ থানার এসআই হেলাল। তিনি বলেন, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। তদন্ত শেষ হলে বিস্ফোরণের সঠিক কারণ বলা যাবে।

এদিন রাত সাড়ে ৮টার দিকে লালবাগে ‘কাচ্চি খানাস’ নামের রেস্টুরেন্টে গ্যাস লাইন বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তারা হলেন গ্যাস লাইন মেরামতের কাজে নিয়োজিত মিস্ত্রি পলাশ এবং রেস্টুরেন্টের কর্মচারী নয়ন শিকদার, রবিন, নয়ন, নিরব ও জনি। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাস লাইন মেরামতের কাজ চলাকালে অসাবধানতাবশত আগুন জ্বালানোর পর জমে থাকা গ্যাস থেকে এ বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, লালবাগের রেস্টুরেন্টে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছে। তারা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

হাজারীবাগে বাসায় গ্যাস বিস্ফোরণে নারী নিহত, দগ্ধ ২

চূড়ান্ত চুক্তির চেষ্টা চলছে জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে জলবায়ু চুক্তি নিয়ে অচলাবস্থা

জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে জলবায়ু চুক্তি নিয়ে অচলাবস্থা

এত কিছুর পরও শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: রিজভী

এত কিছুর পরও শান্তভাবে পরিস্থিতি সামলাচ্ছে সরকার: রিজভী

মূসক ও শুল্ক নিয়ে পেট্রোবাংলা ও এনবিআরের বিরোধ

মূসক ও শুল্ক নিয়ে পেট্রোবাংলা ও এনবিআরের বিরোধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম