Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ডুয়েটের ষষ্ঠ ভিসি ড. হাবিবুর রহমান

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজীপুরস্থ ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর ষষ্ঠ ভিসি হিসেবে বুধবার দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।

নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায় ডুয়েট শিক্ষক সমিতি, পরিচালক (ছাত্র কল্যাণ) দফতর, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী সমিতিসহ অনেকেই। এ সময় ভিসি প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা এবং গবেষণায় ডুয়েটকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো. নূর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী চার বছরের জন্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানকে ডুয়েটের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। ডুয়েটের পাবলিকেশন কাম ইনফরমেশন অফিসার মো. জিয়াউল হক জানান, অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন। তিনি একজন পানিসম্পদ ও পরিবেশ প্রকৌশল বিশেষজ্ঞ। এর আগে তিনি বুয়েটের প্রো-ভিসি, ঢাকা ওয়াসার চেয়ারম্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি। তিনি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে ১৯৮২ সালে স্নাতক (ইঞ্জি.) ও ১৯৮৪ সালে পরিবেশ প্রকৌশল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের গ্লাসকোর স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ধনি গাগলা গ্রামে ১৯৫৯ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম নাছির উদ্দিন বেপারি এবং মাতা মরহুম হাবিজন নেছা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংবাদ সম্মেলনে জিএমপি কমিশনার ‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

‘পিচ্চি রাজা’কে প্রাইভেটকারে তুলে দিয়েছিল পুলিশই

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

উত্তেজনা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি বেড়েছে

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

কূটনীতির মাধ্যমে চ্যালেঞ্জগুলো সমাধান করতে চাই

গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি ৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

৩১ অক্টোবর ঢাকা থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম