Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ভিডিও ভাইরাল

বংশালে রিকশাচালককে মারধরকারী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বংশালে রিকশাচালককে মারধরকারী গ্রেফতার

Advertisement

পুরান ঢাকার বংশালে একজন রিকশাচালককে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অফিসের সামনে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রিকশাচালককে নির্যাতনকারী ওই ব্যক্তির নাম সুলতান আহমেদ। তিনি একজন ব্যবসায়ী। পুলিশ সন্ধ্যায় বংশাল চার রাস্তার মোড় ক্রসিং থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, নির্যাতনকারী ওই ব্যবসায়ীর রাজনৈতিক কোনো পরিচয় না থাকলেও বংশালে প্রভাবশালী হিসেবে পরিচিত। নির্যাতনকারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) সোহেল রানা।

তিনি বলেন, একজন সংবাদকর্মী মঙ্গলবার বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি ভিডিও লিংক পাঠান। সেই ভিডিওতে দেখা যায়, দুপুর দেড়টায় রাজধানীর বংশালে একজন ব্যক্তি এক রিকশাচালককে সজোরে থাপ্পড় মারছেন। তার নির্যাতনের এক পর্যায়ে ওই রিকশাচালক অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। ভিডিওটি দেখামাত্র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং বংশাল থানার ওসি শাহীন ফকিরকে নির্দেশনা দেন নিপীড়নকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে। এরই পরিপ্রেক্ষিতে বংশাল থানার ওসির নেতৃত্বে একটি টিম অভিযুক্তদ্ধকে গ্রেফতার করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিউগিনি প্রপার্টিজে হামলা উলটো আবাসন প্রকল্প মালিকের বিরুদ্ধে মামলা

উলটো আবাসন প্রকল্প মালিকের বিরুদ্ধে মামলা

তুরস্কে কপ-৩১ সম্মেলন শুরু আজ বাংলাদেশের বছরে ক্ষতি ১৫.২ বিলিয়ন ডলার

বাংলাদেশের বছরে ক্ষতি ১৫.২ বিলিয়ন ডলার

আলোচনা সভায় বক্তারা জিডিপির হিসাবে বড় অসংগতি রয়েছে

জিডিপির হিসাবে বড় অসংগতি রয়েছে

ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন

ঢাকা দক্ষিণে বিএনপির আহ্বায়ক সালাম সদস্য সচিব রবিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম