Logo
Logo
×

Advertisement

স্বজন সমাবেশ

স্বজন সংবাদ

মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

Icon

এস.এম শহীদ

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যানজটমুক্ত ও নাগরিকবান্ধব পৌর শহর গড়তে টাঙ্গাইলের মধুপুরে সাত দফা দাবি জানিয়েছে যুগান্তর স্বজন সমাবেশের উপজেলা শাখা। দাবি বাস্তবায়নের উদ্যোগ নিতে উপজেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। এর আগে স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় শহরের যানজটের কারণ চিহ্নিত করে সমাধানের বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

১ নভেম্বর রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলামের হাতে স্মারকলিপি তুলে দেন স্বজন সমাবেশের উপজেলা শাখার স্বজনরা। স্মারকলিপিতে বলা হয়, মধুপুর পৌর শহরের সড়কগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইক ও থ্রি-হুইলারের চলাচলে যানজট অসহনীয় হয়ে উঠেছে। পাশাপাশি সড়কে যানবাহন দাঁড় করিয়ে রাখা ও ফুটপাত দখলের কারণে পথচারীদের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।

এ পরিস্থিতি থেকে উত্তরণের উপায় খুঁজতে ২৪ অক্টোবর বিকাল থেকে রাত পর্যন্ত পৌর শহরের মধুপুর ক্লাব মার্কেটের তৃতীয় তলায় চারুশীলন ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে স্বজন সমাবেশের মধুপুর উপজেলা শাখা। ‘যানজটে ক্লান্ত মধুপুর : নাগরিক ভাবনা ও করণীয়’ শীর্ষক আলোচনায় শহরের যানজটের কারণ, নাগরিক ভোগান্তি এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনায় উঠে আসা মতামত ও প্রস্তাবের ভিত্তিতে সমস্যা সমাধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্মারকলিপি গ্রহণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, ‘এসব সমস্যা নিয়ে ইতোমধ্যে আলোচনা হচ্ছে। যানজট নিরসন ও নাগরিক দুর্ভোগ কমাতে দীর্ঘমেয়াদি উদ্যোগ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।’

আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এবং চারুশীলনের পরিচালক ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদীন চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ফরহাদ হোসেন তরফদার। এ ছাড়া স্বজন সমাবেশের আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব মেহেদী হাসান সবুজ, সদস্য খন্দকার বদিউজ্জামান বুলবুল, সাবেক স্কাউট লিডার ও সদস্য আশরাফুল ইসলাম মারুফ, সদস্য ওবায়দুল্লাহ আল মামুন এবং উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি এস.এম শহীদ।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

স্বজন ভ্রমণ বড়পুকুরিয়ায় এক দিন

বড়পুকুরিয়ায় এক দিন

স্বজনের গল্প কদম ফুলের বিষাদ

কদম ফুলের বিষাদ

স্বজন সংবাদ মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম