Logo
Logo
×

Advertisement

স্বজন সমাবেশ

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

Icon

মো. রইছ উদ্দিন

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার ‘বাঁচাও স্বজন-বাঁচাও দেশ, মাদকের বিরুদ্ধে জাগো জনতা’ স্লোগানে এ মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। মাদকবিরোধী মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস্ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ডক্টর রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহিদ মুনশী, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, মো. ফিরোজ মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সানজানা তাসনিম তারিন, ফয়জুর নাহার লিয়া, স্বজন মাজহারুল ইসলাম, অলকেশ পণ্ডিত প্রমুখ। স্বজন সমাবেশের উদ্যোগে এ মাদকবিরোধী শোভাযাত্রায় বিপুলসংখ্যক স্বজন অংশগ্রহণ করেন। তারা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান হাতে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় স্থানীয় জনগণ ও যুব সমাজের মাঝে তারা মাদকবিরোধী নানা স্লোগান ও বার্তা পৌঁছে দেন।

তথ্য অধিকার দিবস পালিত

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব তথ্য জানার অধিকার দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মো. এমদাদুল হক। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাবেক সাধারণ সম্পাদক শেখ বিপ্লব, গৌরীপুর উদীচী সংসদের সভাপতি ওবায়দুর রহমান, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, আব্দুর রউফ দুদু, হুমায়ুন কবীর সুমন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি একেএম মাহফুজুর রহমান, মো. ফিরোজ মিয়া, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো রইছ উদ্দিন প্রমুখ।

বিশ্ব পর্যটন দিবস পালিত

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে ‘প্রত্ন রত্নের যত্নে গড়ে উঠুক গৌরীপুর পর্যটন কেন্দ্র’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। বক্তারা এ সময় প্রত্ন রত্ন ও প্রাচীন নিদর্শন সংরক্ষণ এবং এগুলোকে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করার দাবি জানান।

সভায় আরও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভ সংঘের গৌরীপুর সভাপতি শংকর ঘোষ পিলু, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, প্রভাষক সমিত্র শেখর, ব্যবসায়ী খলিলুর রহমান, সাংবাদিক শামীম আনোয়ার, নুর মোহাম্মদ শাফী, স্বজন উপদেষ্টা আব্দুল গফুর, ধনিয়াকান্দি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষক শাহিনুর ফেরদৌস, ঈশ্বরগঞ্জের উপসহকারী কৃষি অফিসার মোর্শেদ আলী খান, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম কারিমেল হাকিম শাহিন মুনশী, আশার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান খান, কেন্দুয়ার উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল মাহমুদ খান, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, হারুন পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. হারুন মিয়া প্রমুখ।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

গৌরীপুরে মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা

স্বজন ভ্রমণ বড়পুকুরিয়ায় এক দিন

বড়পুকুরিয়ায় এক দিন

স্বজনের গল্প কদম ফুলের বিষাদ

কদম ফুলের বিষাদ

স্বজন সংবাদ মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

মধুপুরে যানজটমুক্ত শহর গড়তে স্বজনদের আলোচনা ও স্মারকলিপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম